1.webp)
শেষ আপডেট: 4 November 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের রানিনগর থেকে উদ্ধার হল বালতি ভর্তি সকেট বোমা। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায় পুলিশ। বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম স্কয়্যাডে। খুব শীঘ্রই সেগুলি নিষ্ক্রিয় করা হবে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ভয়ে স্থানীয়রা।
মুর্শিদাবাদের রানিনগর থানার বাবুলতলী এলাকার ঘটনা। একটি ইট ভাঁটার কাছে বাগানের মধ্যে বোমা মজুত করা আছে, এমন খবর আসে পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিাযান চালায় তারা। এক বালতি সকেট বোমা খুঁজে পাওয়া যায়। কারা বোমা রেখেছে স্থানীয়দের কেউ দেখেনি বলে জানিয়েছে। রাতের অন্ধকারে বোমা রাখা হয়েছে বলে অনুমান পুলিশের। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম স্কয়্যাডকে।
বোমা উদ্ধারের পর থেকেই এলাকায় আতঙ্কে প্রায় সকলে। রোজকার যাতায়াতের রাস্তায় এমন ঘটনায় ভয়ে বয়স্করাও। এবিষয়ে শুকতারা বিবি নামে একজন বলেন, 'ভয়ে আছি। ভয় তো হবেই। আমাদের গ্রামে যেহেতু আগে এসব হয়নি। এখন হচ্ছে। তাই ভয় পাচ্ছি। তদন্ত করে প্রশাসন দেখুক কারা একাজ করেছে।'
মুখে-চোখে আতঙ্কের ছাপ স্থানীয়দের অনেকেরই। এবিষয়ে বৃদ্ধ বলেন, 'গ্রামবাসীরা আতঙ্কিত। আমাদের এখানে এই ঘটনা প্রথমবার। আগে কখনও দেখা যায়নি। কে করল জানি না। তদন্ত হোক, এটাই চাই।' স্থানীয় রহুল আমিন মণ্ডলের গলাতেও একই সুর। তিনি বলেন, 'ছেলেমেয়েরা এখানে ঘোরাঘুরি করি, রোজ যাতায়াত করি। ছাগল-গরু নিয়ে যাই এখান থতেকে। প্রশাসন দেখুক বিষয়টা। এখানে যেন বোমা ইত্যাদি না রাখা হয় এভাবে।'