Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইন্টারনেটের পরে বন্ধ হল কেবল পরিষেবাও, রঘুনাথগঞ্জে টিভি দেখতে না পেয়ে সমস্যায় বয়স্করা

বিপাকে পড়লেন ঘরে থাকা প্রবীণ মানুষজন। টেলিভিশনই যে তাদের কাছে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ রাখার একমাত্র মাধ্যম। 

ইন্টারনেটের পরে বন্ধ হল কেবল পরিষেবাও, রঘুনাথগঞ্জে টিভি দেখতে না পেয়ে সমস্যায় বয়স্করা

রঘুনাথগঞ্জে কেবল পরিষেবাও বন্ধ হল

শেষ আপডেট: 10 April 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল আগেই। এবার মোবাইল পরিষেবাও বন্ধ হল রঘুনাথগঞ্জে। এর জেরে বিশেষ করে বিপাকে পড়লেন ঘরে থাকা প্রবীণ মানুষজন। টেলিভিশনই যে তাদের কাছে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ রাখার একমাত্র মাধ্যম। 

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর। রঘুনাথগঞ্জের ওমরপুর বিক্ষোভ মিছিল থেকেই জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দেওয়ায় বেঁধে যায় হুলস্থুল। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা।  ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হন বলে জানা গেছে। আগুন লাগানো হয় একটি বেসরকারি গাড়িতেও। 

প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেয় প্রশাসন। এর পাশাপাশি ১১ এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যাতে কোনও ভুল খবর বা গুজব না ছড়ান, সেই আর্জি জানিয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে রঘুনাথগঞ্জে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। 

নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে রঘুনাথগঞ্জ এলাকাতে কেবল লাইন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে মহা সমস্যায় পড়েন বয়স্ক মানুষজন। বিভিন্ন চ্যানেলে ধারাবাহিক দেখে কাটে দিনের একটা বড়সময়। কেবল লাইন বন্ধ করে দেওয়ায় মুশকিলে পড়েন তাঁরা। বৃহস্পতিবার ছুটির দিন। ঘরে টিভি দেখতে না পেরে ছোটরাও সমস্যায়। 


```