Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যুবভারতী কাণ্ডে কড়া পদক্ষেপ নবান্নর! SIT-কে ১৫ দিনের ডেডলাইন

গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে গ্যালারি থেকে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। 

যুবভারতী কাণ্ডে কড়া পদক্ষেপ নবান্নর! SIT-কে ১৫ দিনের ডেডলাইন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 December 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati Case) বিশৃঙ্খলার ঘটনায় এবার আরও কড়া অবস্থান (Strict Action) নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। তিন জনই শোকজের জবাব দিয়েছেন। 

কিন্তু তাতেই থামছে না রাজ্য সরকার। সূত্রের খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলকে (সিট) আগামী ১৫ দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। অর্থাৎ যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে নবান্ন যে কঠোর অবস্থানে, তা স্পষ্ট।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে গ্যালারি থেকে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরতে হয় বহু দর্শককে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্টেডিয়ামের একাংশে ভাঙচুরও চলে।

ঘটনার পরই আয়োজক শতদ্রুকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশে গত মঙ্গলবার রাজ্যের ডিজি-সহ তিন শীর্ষ কর্তা শোকজ হন এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়।

একই সঙ্গে নবান্ন চার সদস্যের সিট গঠন করে। সিটে রয়েছেন দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও এডিজি জাভেদ শামিম। পরে সিটের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। 

এদিকে ভোট বছরের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁর সরকারের সাড়ে ১৪ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। সরকারের তরফে এর নামকরণ করা হয়েছে, 'উন্নয়নের পাঁচালি'। নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সামাজিক প্রকল্প ও উন্নয়নের বিস্তারিত তথ্য (উন্নয়নের পাঁচালি) এদিন সরকারি ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে বলে নবান্নে জানান মুখ্যসচিব।


```