Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

নবান্নে কন্ট্রোল রুম! বিদ্যুৎ-জল সমস্যায় সরাসরি ফোনে মিলবে সমাধান

বিদ্যুৎ নিয়ে সমস্যা, খোলা তার, কিংবা জল জমার খবর— সবই জানানো যাবে এই নম্বরগুলিতে। প্রশাসনের আশ্বাস, ফোন গেলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে।

 নবান্নে কন্ট্রোল রুম! বিদ্যুৎ-জল সমস্যায় সরাসরি ফোনে মিলবে সমাধান

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 September 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর (Heavy Rain, Kolkata)। একের পর এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, জলমগ্ন রাস্তাঘাট— সব মিলিয়ে আতঙ্কে শহরবাসী। 

এই পরিস্থিতিতে নবান্নে চালু হল বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। যে কেউ সরাসরি ফোন করতে পারবেন কন্ট্রোল রুমে— ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫।

বিদ্যুৎ নিয়ে সমস্যা, খোলা তার, কিংবা জল জমার খবর— সবই জানানো যাবে এই নম্বরগুলিতে (Electricity and water problems will be solved directly on the phone)। প্রশাসনের আশ্বাস, ফোন গেলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ দফতরকে বলা হয়েছে, সিইএসসির সঙ্গে অবিলম্বে যোগাযোগ করতে। যাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে সিইএসসিতে চাকরি দেওয়ার দাবিও তুলেছেন তিনি। এ ব্যাপারে সিইএসসির সঙ্গে বিদ্যুৎ দফতরকে কথা বলার নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা মৃতদের বাড়িতে পৌঁছেছেন।

অন্যদিকে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল নামতে শুরু করলেও দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন। নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যসচিব নিজে নজরদারি চালাচ্ছেন। হাওড়া পুরসভা ও কলকাতা পুরসভা সমন্বয় রেখে কাজ করছে বলে জানানো হয়েছে।

নতুন করে ভারী বৃষ্টি না হলে জমা জল নামতে অন্তত ১২ ঘণ্টা লাগবে বলে পুরসভা কর্তৃপক্ষর আশ্বাস। একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম এও শুনিয়েছেন, "যদি আর নতুন করে বৃষ্টি না হয়, তবে রাতের মধ্যে জল নেমে যাবে। তবে প্রকৃতির সঙ্গে লড়াই করে কোনও লাভ নেই। আমাদের ধৈর্য ধরতে হবে।”


```