Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্দেশখালির ঘটনায় কি বারাসাতের ডিআইজি বদল? বদলি করা হল আরও অনেক পুলিশ কর্তাকেও

ডিআইজি বারাসাতের অধীনে তিনটি ‘পুলিশ জেলা’ পড়ে, বারাসাত, বনগাঁ ও সন্দেশখালি। তাই অনেকেই সুমিত কুমারের বদলিকে সন্দেশখালির সঙ্গে মেলানোর চেষ্টা করছেন।

সন্দেশখালির ঘটনায় কি বারাসাতের ডিআইজি বদল? বদলি করা হল আরও অনেক পুলিশ কর্তাকেও

শেষ আপডেট: 17 February 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনায় কি বারাসাতের ডিআইজি বদল? বদলি করা হল আরও অনেক পুলিশ কর্তাকেও।

সূত্রের খবর, শনিবার বিকেলে বারাসাতের ডিআইজি সুমিত কুমারকে সরিয়ে দিল নবান্ন। সে জায়গায় নতুন ডিআইজি হলেন ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালির ঘটনার জন্যই এই রদবদল কিনা তা জানা যায়নি। নবান্নের দাবি, এই রদবদল আসলে রুটিন বদলি। শুধু ডিআইজি সুমিত কুমারকে নয় আরও এক ঝাঁক আইপিএসকেও এদিন বদলি করা হয়েছে। এখানে বলে রাখা ভাল, ডিআইজি বারাসাতের অধীনে তিনটি ‘পুলিশ জেলা’ পড়ে, বারাসাত, বনগাঁ ও সন্দেশখালি। তাই অনেকেই সুমিত কুমারের বদলিকে সন্দেশখালির সঙ্গে মেলানোর চেষ্টা করছেন।

প্রসঙ্গত সন্দেশখালির অশান্তি উত্তরোত্তর বাড়ছে। শিবপ্রসাদ হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। গত কয়েকদিন ধরেই শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। তাদের গ্রেফতারের দাবিতে লাঠিসোঁটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা। সন্দেশখালি থানায় ঘেরাও করেন তাঁরা। পরদিন রাতেই গ্রেফতার হন উত্তম সর্দার। যদিও এখনও ফেরার শিবপ্রসাদ হাজরা। 

কিছুদিন আগেই বারাসাতের ডিআইজি সুমিত কুমার বলেছিলেন, নতুন করে সন্দেশখালিতে অশান্তি তৈরি হতে দেবেন না।  শুক্রবার রাত থেকে উত্তপ্ত সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ ইন্টারনেট সংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও ডিআইজি সুমিত কুমার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। ফোর্স মোতায়েন করা হয়েছে। কেউ যদি কোনও গন্ডগোল পাকানোর চেষ্টা করে, তা হলে তার বিরুদ্ধে যত শক্ত পদক্ষেপ করা যায়, করা হবে। এই ডিআইজিকেই বদলি করে দেওয়া হল।

অন্যদিকে দক্ষিণবঙ্গের এডিজি পদে ছিলেন সিদ্ধনাথ গুপ্ত। তাঁকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস সুপ্রতিম সরকারকে। চলতি বছরের ৩১ জানুয়ারিই সিদ্ধনাথকে দক্ষিণবঙ্গের এডিজি করে পাঠানো হয়েছিল। ১৭ দিনের মাথায় আবার সেই পদে বদল করা হল। বারাসাতর রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে সরিয়ে নিয়ে আসা হয়েছে ভাস্কর মুকোপাধ্যায়কে যিনি মালদহ রেঞ্জের ডিআইজি ছিলেন। সুমিত কুমারকে পাঠানো হয়েছে ডিআইজি নিরাপত্তা পদে।


```