Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দু'বছর ধরে একের পর এক গলাকাটা লাশ উদ্ধার আফ্রিকার এই শহরে! রক্তের চিহ্ন নেই, প্রবল ধন্দে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: অদ্ভুত রহস্যে মোড়া এক দেশ আফ্রিকা। প্রকৃতির রহস্যের পাশাপাশি হাজার উপজাতির মানুষের মধ্যেও কম রহস্য লুকিয়ে নেই। শোনা যায়, সে দেশে এখনও নানা কারণে গণহারে নরসংহার করা হয়। কোথাও মানুষের মাংস খাওয়া হয়, তো কোথাও মানুষের রক্ত কাজ

দু'বছর ধরে একের পর এক গলাকাটা লাশ উদ্ধার আফ্রিকার এই শহরে! রক্তের চিহ্ন নেই, প্রবল ধন্দে পুলিশ

শেষ আপডেট: 27 August 2020 09:36

দ্য ওয়াল ব্যুরো: অদ্ভুত রহস্যে মোড়া এক দেশ আফ্রিকা। প্রকৃতির রহস্যের পাশাপাশি হাজার উপজাতির মানুষের মধ্যেও কম রহস্য লুকিয়ে নেই। শোনা যায়, সে দেশে এখনও নানা কারণে গণহারে নরসংহার করা হয়। কোথাও মানুষের মাংস খাওয়া হয়, তো কোথাও মানুষের রক্ত কাজে লাগানো হয়। এ সবই প্রায় শোনা কথা। অন্দরের সত্যিটা জানা খুবই কঠিন। কিন্তু আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত শহর ফানায় একরকম লোকচক্ষুর সামনে দু'বছর ধরে খুন হয়ে আসছেন একের পর এক মানুষ। অতি নৃশংস ভাবে তাঁদের গলা কেটে ফেলে রাখা হচ্ছে প্রকাশ্যে। ২০১৮ সাল থেকে এই শহরে একই কায়দায় মানুষ খুন হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় একশো মানুষ এভাবেই খুন হয়েছে। কারা ঘটাচ্ছে এই কাজ, কেনই বা ঘটাচ্ছে, সে নিয়ে সম্পূর্ণ অন্ধকারে পুলিশ ও প্রশাসন।

Mystery beheadings stir fear in remote Mali town

এলাকার এক প্রৌঢ় বাউবাউ সাঙ্গারে একটা জায়গা দেখিয়ে জানান, এ বছরের ১০ জুন সকালে ঠিক ওই জায়গাতেই তাঁর ভাই বাকারির ছিন্ন মাথা পড়েছিল। পাশেই ছিল ধড়টিও। এমন ৪০ বছর বয়সি বাকারি ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। সাঙ্গারে এই দৃশ্য দেখে খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে একটি লোহার রড পেয়েছিল। বাড়ির পেছনের দিকে মিলেছিল কয়েক ফোঁটা রক্ত। অথচ আশ্চর্যের ব্যাপার, ওভাবে কাটা মাথার পাশে কোনও রক্তের চিহ্ন নেই।

Mystery beheadings stir fear in remote Mali town

একের পর এক এমন হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশকর্তারা হতবাক। তাঁরা বলছেন, প্রায় একই কায়দায় খুনগুলো হচ্ছে। সম্ভবত ধারালো ছুরি বা কুড়ুলজাতীয় কোনও অস্ত্র দিয়ে ধড় থেকে মাথা ছিন্ন করা হয় এক কোপে। প্রতিবারই সকালে পাওয়া যাচ্ছে লাশগুলো। আর কোনও লাশের পাশেই রক্তের চিহ্ন মেলে না! কারা মারা যাচ্ছেন, তা নিয়েও কোনও সিদ্ধান্তে আসতে পারছে না পুলিশ। কারণ এই প্রাক্তন সেনা যেমন খুন হয়েছেন, তেমনই এর আগে এখ গৃহবধূকেও এভাবে গলা কেটে মারা হয়েছে। রেহাই পায়নি ৫ বছরের ও ২ বছরের দুটি শিশুও। তাদের খুনের কোনও কারণ বোঝা যায়নি।

People with Albinism Are Finding Their Voice - Open Society Foundations

পুলিশের ধারণা, খুনিরা সম্ভবত খুন করে রক্ত সংগ্রহ করে শরীর থেকে। কিন্তু ঠিক কী কারণে খুনগুলো করা হচ্ছে, তার কোনও সূত্রই তাদের কাছে নেই। নানা পদক্ষেপ নেওয়ার পরও শহরটিতে একের পর এক একই কায়দায় খুন হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ইতিমধ্যেই অতিপ্রাকৃত কোনও কিছুর ওপর বিশ্বাস করতে শুরু করেছেন। তাঁরা বলছেন, ফানা শহরটির উপর কারও অভিশাপ পড়েছে। ফানা শহরটিতে প্রায় ৩৬ হাজার মানুষের বাস। রহস্যময় খুনের ঘটনায় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। রাতের অন্ধকারে কেউই প্রায় বেরোন না বাড়ি থেকে। এভাবে কত দিন চলবে, কবেই বা রহস্যের উদ্ঘাটন হবে, তা কেউ জানে না।

Mystery beheadings stir fear in remote Mali town, probe says killers  collect blood - World News

তদন্তকারীদের একাংশ জানিয়েছেন, হয় ঘৃণ্য কোনও প্রথার শিকার এই মানুষগুলি নয়তো কেউ বা কারা স্রেফ প্রতিশোধ নিচ্ছে একনাগাড়ে। ২০১৮ থেকে মোট ১১ জনকে আটক করেছে পুলিশ এই ঘটনায়। কিন্তু তাদের বিরুদ্ধে না কোনও প্রমাণ মিলেছে, না খুন বন্ধ হয়েছে। এক তদন্তকারী বৌবাকার ডায়ারার কথায়, "পৃথিবীর অন্য সব জায়গায় যেভাবে এ ধরনের অপরাধের তদন্ত হয়, আমরা এখানে তা করতে পারব না। এই প্রত্যন্তে অনেক কিছুই সম্ভব নয়। শহরজুড়ে আলো ও সিসিটিভি লাগানোও মুশকিল। সাধারণ মানুষও একেবারেই সহযোগিতা করেন না পুলিশের সঙ্গে। তাঁরা কুসংস্কারে আচ্ছন্ন। ওঁরা মনে করেন, এ নিয়ে যিনি কথা বলবেন, তিনিই খুন হয়ে যাবেন।"

```