Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল নতুন তথ্য

যদিও ওই চিকিৎসকের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ আপাতত একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তা খতিয়ে দেখছে। 

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল নতুন তথ্য

মৃত চিকিৎসক দীপ্র ভট্টাচার্য

শেষ আপডেট: 8 November 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ডাক্তার দীপ্র ভট্টাচার্যের রহস্যমৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামেরই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অ্যানাস্থেসিয়া বিভাগের ওই ডাক্তারের দেহ।

নিহত ডাক্তারের মোবাইল থেকে একটি মেসেজ অনেকগুলো নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি করে ডাক্তারদের একাংশ। সেই মেসেজ ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। 

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। এবার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সামনে এল। যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে ডাক্তারদের মধ্যে।

প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে 'সিরিঞ্জ মারফত শরীরে কিছু ঢুকেছিল। তারপরই মাল্টি অর্গান ফেলিওর হয়। যার জেরে মৃত্যু হয়েছে।' ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও ওই চিকিৎসকের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ আপাতত একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তা খতিয়ে দেখছে। 

প্রসঙ্গত, ওই চিকিৎসক মৃত্যুর আগে একটি মেসেজের মাধ্যমে 'থ্রেট কালচার' নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি উঠেছে। যদিও মেসেজটি আদৌ দীপ্রর মোবাইল থেকেই করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। 

স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন দীপ্র। সেই হোটেলেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অনেক ডাক্তার। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের ঘরে পৌঁছন দীপ্র। তারপর বহুবার তাঁর স্ত্রী ফোন করে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাঁকে।

এরপর দীপ্রর অন্যান্য সহকর্মীদের ফোন করেন তিনি। খোঁজ নিতে দীপ্রর ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন সহকর্মীরা। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। বেগতিক দেখে হোটেলের অন্যান্য আবাসিকরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন দীপ্রর নিথর দেহ পড়ে আছে। 


```