Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে সন্ন্যাসীর ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর কারণ কি অবসাদ

দ্য ওয়াল ব্যুরো: ঘরের সামনে গ্রিল থেকে ঝুলছে প্রবীণ সন্ন্যাসীর দেহ। মঙ্গল আরতি সেরে ফিরে এসে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন বাকি সন্ন্যাসীরা। ভোর তখন ৪টে বেজেছে।  স্বামী শুভরূপা নন্দ ওরফে প্রদ্যোৎ মহারাজকে এমন অবস্থায় দেখতে হবে তা

বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে সন্ন্যাসীর ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর কারণ কি অবসাদ

শেষ আপডেট: 28 August 2023 08:02

দ্য ওয়াল ব্যুরো: ঘরের সামনে গ্রিল থেকে ঝুলছে প্রবীণ সন্ন্যাসীর দেহ। মঙ্গল আরতি সেরে ফিরে এসে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন বাকি সন্ন্যাসীরা। ভোর তখন ৪টে বেজেছে।  স্বামী শুভরূপা নন্দ ওরফে প্রদ্যোৎ মহারাজকে এমন অবস্থায় দেখতে হবে তা ভাবতেও পারেননি কেউ। প্রায় ৫০ বছর ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘে (Bharat Sevashram Sangha) ছিলেন তিনি।

প্রবীণ মহারাজের অস্বাভাবিক মৃত্যু ঘিরে থমথমে পরিবেশ ভারত সেবাশ্রম সঙ্ঘে (Bharat Sevashram Sangha)। সন্ন্যাসীরা জানাচ্ছেন, ভোরবেলা মঙ্গল আরতির জন্য সকলে মন্দিরে গিয়েছিলেন। প্রবীণ সন্ন্যাসী ঘরেই ছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সকলে ফিরে এসে দেখেন ঘরের সামনে গ্রিল থেকে ঝুলছেন মহারাজ (Bharat Sevashram Sangha)। সঙ্গে সঙ্গেই তাঁকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। প্রদ্যোৎ মহারাজের শরীরে তখন প্রাণ ছিল না।

বাঁকুড়ার বাসিন্দা প্রদ্যোৎ মহারাজ। দীর্ঘ সময় ভারত সেবাশ্রম সঙ্ঘে কাটিয়েছেন।  সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিন। রাতে তাঁর ঘুম হচ্ছিল না। ইনসমনিয়া ভুগছিলেন। সেই সঙ্গেই বলতেন মন ভাল নেই। রাতে হাঁটতেন। চরম অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্তৃপক্ষের।

প্রবীণ সন্ন্যাসীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র শারীরিক অসুস্থতা, রাতে ঘুম না হওয়ার কারণে এত বড় ঘটনা ঘটে যাবে তা মানতে চাইছেন না অনেকেই।

আরও পড়ুন: ভিএইচপি’র কর্মসূচি ঘিরে হরিয়ানার নুহ’তে যুদ্ধ পরিস্থিতি, বন্ধ ব্যাঙ্ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান


```