Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মৃতর সংখ্যা ৭০০ ছুঁইছুঁই! জখম দেড় হাজারেরও বেশি, নিখোঁজ বহু! ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার

মায়ানমার-থাইল্যান্ড (Myanmar-Thailand) জুড়ে শুধুই হাহাকার।

মৃতর সংখ্যা ৭০০ ছুঁইছুঁই! জখম দেড় হাজারেরও বেশি, নিখোঁজ বহু! ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার

সেতু থেকে বহুতল, সব কার্যত মিশে গিয়েছে ধুলোয়।

শেষ আপডেট: 29 March 2025 09:47

দ্য ওয়াল ব্যুরো: মায়ানমার-থাইল্যান্ড (Myanmar-Thailand) জুড়ে শুধুই হাহাকার। সংবাদ সংস্থা সূত্রের খবর, ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই! আহত দেড় হাজারেরও বেশি। বহু মানুষ এখনও নিখোঁজ। শহর জুড়ে কার্যত ধ্বংসস্তুপ। সেতু থেকে বহুতল, সব কার্যত মিশে গিয়েছে ধুলোয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে মায়নমারের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় বিমান। অন্যান্য দেশের কাছেও সাহায্য চেয়েছে মায়ানমার। 

পর পর তিনবারের ভূমিকম্পের জেরে কার্যত তছনছ হয়েছে একাধিক শহর। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

প্রথমে মায়ানমারের মান্দালয়ে প্রবল তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। এরপর মাত্র ১২ মিনিটের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেল যার মাত্রা ছিল ৬.৪। পরের ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এই পরিস্থিতিতে ভারত বিশেষ বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 'সবরকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আমাদের কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি।' এও জানান, ভারত সরকার মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। 

একাধিক সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। কারও কারও ধারণা মৃত ও আহতের সংখ্যা অভাবনীয় হতে পারে। কারণ ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব। 


```