Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মায়ানমারের মূল্যবান রত্নের খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১১৩ শ্রমিক, এখনও আটকে ২০০-র বেশি

দ্য ওয়াল ব্যুরো: জেড পাথরের খনিতে ভয়াবহ ধস নামল মায়ানমারে। বৃহস্পতিবারের এই ঘটনায় মারা গেছেন অন্তত ১১৩ জন শ্রমিক। খনির ভেতরে আটকে পড়ে রয়েছেন এখনও ২০০ জনের বেশি শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মায়ানমারের সরকারি ফায়ার সার্ভিস

মায়ানমারের মূল্যবান রত্নের খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১১৩ শ্রমিক, এখনও আটকে ২০০-র বেশি

শেষ আপডেট: 2 July 2020 08:44

দ্য ওয়াল ব্যুরো: জেড পাথরের খনিতে ভয়াবহ ধস নামল মায়ানমারে। বৃহস্পতিবারের এই ঘটনায় মারা গেছেন অন্তত ১১৩ জন শ্রমিক। খনির ভেতরে আটকে পড়ে রয়েছেন এখনও ২০০ জনের বেশি শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মায়ানমারের সরকারি ফায়ার সার্ভিস ও তথ্য দফতর সংবাদমধ্যমকে এই তথ্য জানিয়েছে। সূত্রের খবর, মায়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। খনিতে পাথর সংগ্রহ করছিলেন তাঁরা। মায়ানমার ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, "টানা বৃষ্টির ফলে খনির ভেতরে কাদা-জল ঢুকে যাওয়ায় মাটি নরম হয়ে যায়। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।" https://www.facebook.com/fsd.gov.mm/posts/2832846326855422 তবে এই প্রথম নয়। সম্প্রতি এই দেশে বেশ কয়েক বার পরপর খনিতে এইরকমই ধস নামার ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত বছরই মায়ানমারের এমনই এক খনির দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান। মায়ানমারের জেড পাথর বিশ্ববিখ্যাত। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়। মূল্যবান এই পাথরের চাহিদা সর্বত্র। মায়ানমারেই বিশ্বের সবচেয়ে ভাল এই জেড পাথর পাওয়া যায়। এদিনও জেড পাথরের খনিতেই নেমে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা ঘটে গেল দুর্ঘটনা।

```