Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মনে দুঃখ চেপে মুখে হাসি ফোটাচ্ছে মেয়ে, কেঁদে বললেন মেগানের বাবা

দ্য ওয়াল ব্যুরো: রাজপরিবারে বিয়ে হয়েছে মেয়ের। তাতে খুশি হওয়ার বদলে বেজায় অসন্তুষ্ট মেগান মার্কেলের বাবা টমাস মার্কেল। মেয়ে এখন ডাচেস অব সাসেক্স। কিন্তু টমাস নাকি বুঝতে পারছেন, মেয়ে সুখে নেই। রাজপরিবারের নানা রীতিনীতির ফাঁসে তার দম বন্ধ হয়ে

মনে দুঃখ চেপে মুখে হাসি ফোটাচ্ছে মেয়ে, কেঁদে বললেন মেগানের বাবা

শেষ আপডেট: 17 July 2018 12:05

দ্য ওয়াল ব্যুরো: রাজপরিবারে বিয়ে হয়েছে মেয়ের। তাতে খুশি হওয়ার বদলে বেজায় অসন্তুষ্ট মেগান মার্কেলের বাবা টমাস মার্কেল। মেয়ে এখন ডাচেস অব সাসেক্স। কিন্তু টমাস নাকি বুঝতে পারছেন, মেয়ে সুখে নেই। রাজপরিবারের নানা রীতিনীতির ফাঁসে তার দম বন্ধ হয়ে আসছে। তাও কষ্ট করে মুখে হাসি টেনে আনছে মেয়ে। টমাস কী করে এত কিছু বুঝলেন? মেয়ে কি তাঁকে কিছু বলেছে? না মেগান মার্কেল নিজে কিছু বলেননি।  কিন্তু তার চোখ দেখেই নাকি বাবা বুঝতে পেরেছেন সব। ব্রিটেনের রাজপরিবারে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে বরাবরই আপত্তি ছিল টমাসের। বিয়ের আগে নাকি প্রিন্স হ্যারিকে বলেছিলেন, আমার মেয়েকে যেন মারধর কোর না। নিজে মেয়ের বিয়েতে যাননি। এবার এক টিভি চ্যানেলের ইন্টারভিউতে যা বলেছেন তা রাজপরিবারকে অস্বস্তিতে ফেলার পক্ষে যথেষ্ট। ৭৩ বছরের টমাস কাঁদো কাঁদো হয়ে বলেছেন, আমি মেয়ের হাসি চিনি। অনেক বছর ধরে ওকে হাসতে দেখছি। এখন আমি লক্ষ করেছি, ওর হাসিতে যন্ত্রণা। বিয়ে হওয়ার পর সে ভয়ানক চাপে আছে। রাজপরিবারে বিয়ে করার মূল্য দিতে হচ্ছে ওকে। টমাস নিজে  ছিলেন হলিউডের লাইটিং ডিরেক্টর। টিভির সামনে ইন্টারভিউ দিয়েছেন ক্যাজুয়াল পোশাকে। তাঁর পরনে ছিল পোলো শার্ট আর জিনস। রাজপরিবারে বিয়ে হওয়ার পরে সবসময় মেয়েকে হাঁটু ছাড়ানো পোশাক পরতে হচ্ছে বলে তিনি ক্ষুব্ধ । তাঁর কথায়, আমার মেয়ে যেন পুরানো আমলের কোনও ছবিতে অভিনয় করতে নেমেছে । মেয়ের প্রতি টমাসের বার্তা, আই লাভ ইউ, আই মিস ইউ । যা কিছু ভুল হয়ে গিয়েছে, তাঁর জন্য আমি দুঃখিত । টমাসের সাক্ষাৎকার টিভিতে দেখার পরে অনেকে বলছেন, এসবই তাঁর কল্পনা । ডাচেস অব সাসেক্স দিব্যি আনন্দের সঙ্গে স্বামীর ঘর করছেন বলে মনে হচ্ছে ।

```