Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

রবিবারের দুপুরে মটন মাস্ট! রইল দারুণ এক চটজলদি রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে লুচি, দুপুরে মাংস (Mutton korma recipe for Sunday afternoon)। বাঙালির ছুটির দিনের ক্ল্যাসিকাল দৃশ্যপট। রক্তে মেদ-শর্করার বৃদ্ধিই হোক বা হজমের দুর্বলতা, এ সমস্ত বাধা বারবার পরাজিত হয় রসনার কাছে। তাই রবিবার বা ছ

রবিবারের দুপুরে মটন মাস্ট! রইল দারুণ এক চটজলদি রেসিপি

শেষ আপডেট: 17 September 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে লুচি, দুপুরে মাংস (Mutton korma recipe for Sunday afternoon)। বাঙালির ছুটির দিনের ক্ল্যাসিকাল দৃশ্যপট। রক্তে মেদ-শর্করার বৃদ্ধিই হোক বা হজমের দুর্বলতা, এ সমস্ত বাধা বারবার পরাজিত হয় রসনার কাছে। তাই রবিবার বা ছুটির দিন দুপুর মানেই ভাতের সঙ্গে মাংসের সহাবস্থান।

Jama Masjid wala Mutton Korma - Swati's Kitchen
কিন্তু প্রতি রবিবার (Sunday afternoon) একইরকম মটন কারি খেতে ইচ্ছে নাও করতে পারে। রেস্তোরাঁ থেকে আনিয়ে নয়, বাড়িতেই কীভাবে বানিয়ে নেবেন মটন কোর্মা (Mutton korma recipe) রইল তারই সুলুক সন্ধান।

উপকরণ:
মটন
পেঁয়াজ কুচি
রসুন বাটা
আদা বাটা
লঙ্কা বাটা
পাতিলেবু
টক দই
কাজুবাদাম বাটা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
নুন
চিনি
ঘি
গোটা গরম মশলা
গরম মশলা
জায়ফল গুঁড়ো (ব্যতিক্রমী)
কেওড়া জল (ব্যতিক্রমী)

পদ্ধতি:
প্রথমেই মটনের পিসগুলোকে ভাল করে ধুয়ে সেটাতে নুন, লেবু আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে ২ ঘণ্টা মত ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ কুচো সেই গরম তেলে দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

এবার মিক্সিতে ভাজা পেঁয়াজ, একটু সর্ষের তেল, কয়েকটা গোটা লঙ্কা দিয়ে ভাল করে পেস্ট করে নিন। সেই মিশ্রণটা আলাদা করে সরিয়ে রাখুন। এরপর গ্যাসে প্রেসার কুকার বসান, সেটা গরম হয়ে গেলে অনেকটা ঘি দিয়ে দিন। ঘিয়ের উপর এবার গোটা গরম মশলা দিয়ে দিন, সুন্দর একটা গন্ধ বেরোলে ম্যারিনেট করা মটন দিয়ে নাড়াচাড়া করা শুরু করুন।

Mutton Korma - Step by Step Indian Mughlai Mutton Korma

আঁচটা একটু কম রেখেই মাংসটা নাড়াচাড়া করুন, এবার এর মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নাড়াতে থাকুন। একটু জল ছাড়লে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মাংসটা একটু কষে এলে তাতে কাজুবাদাম বাটা দিয়ে দিন। পরিমাণমত নুন এবং চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষান, দেখবেন ভাল মত মশলা কষে এলে তেল ছাড়তে শুরু করবে। এই সময়ে ইচ্ছে হলে একটু কেওড়া জল আর জায়ফল গুঁড়ো দিয়ে দিতে পারেন।

এবার পরিমাণমত জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিন। ৫-৬ টা সিটি দিয়ে একবার খুলে দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে কিনা! না হলে আরও দুটো সিটি দিয়ে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস গরম গরম সরু চালের ভাত বা রুটি-পরোটার সঙ্গে জমিয়ে খান মটন কোর্মা।

Mutton Korma Recipe: How to make Mutton Korma Recipe at Home | Homemade Mutton  Korma Recipe - Times Food

বর্ষায় বাড়িতে হঠাৎ অতিথি এসে হাজির? চটজলদি বানিয়ে ফেলুন তন্দুরি শিঙাড়া


```