Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মালদহে রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করবে মুসলিমরা, দেওয়া হবে শরবত-মিষ্টিও

অতীতে রামনবমীর দিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। 

মালদহে রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করবে মুসলিমরা, দেওয়া হবে শরবত-মিষ্টিও

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 April 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীকে (Ram Navami procession) ঘিরে কলকাতা থেকে জেলা, রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। অতীতে রামনবমীর দিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। 

অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবারে পুলিশের নজরদারিও চোখে পড়ার মতো। উত্তেজনাপ্রবণ এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে পুলিশের রুটমার্চও।

তবে উত্তেজনার এমন আবহে ভিন্নস্বাদের ছবিও রয়েছে। যেমন মালদহ (Maldah)! এখানে এবারে রামনবমীর দিন হিন্দুদের মিছিলে পুষ্পবৃষ্টি করবে মুসলিমরা। শুধু তাই নয়, মুসলিম কমিটির তরফে দেওয়া হবে জল-সরবত-মিষ্টিও। আয়োজন নিয়ে শনিবার থেকেই ব্যস্ত কমিটির সদস্যরা।

পর্যবেক্ষকদের অনেকের মতে, রামনবমীকে কেন্দ্র করে ক্রমেই শাসক-বিরোধীর মধ্যে যেভাবে উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে সেখানে এই পরিবেশ নিঃসন্দেহে প্রশংসনীয়। যদিও মালদহের আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন বলেন, এবারে প্রথম নয়, প্রতিবারই আমরা এই আয়োজন করে থাকি। 

তাঁর কথায়, "বাংলার মাটি সম্প্রীতিক মাটি। এখানে জাতপাতের ভেদাভেদ নেই। তাই ফি বারই আমরা রামনবমীতে এই আয়োজন করে থাকি।" তিনি এও বলেন, "রাজ্যের মানুষকে বলব, কারও প্ররোচনায় পা দিয়ে কোনও অশান্তির পথে হাঁটবেন না। কারণ, একমাত্র ক্ষমা, ভালবাসায় পারে সমাজকে হিংসামুক্ত করতে।"


```