Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাবরি ধ্বংসে অভিযুক্তদের সাজা চেয়ে সুপ্রিম কোর্টে যাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid demolition) ঘটনায় অভিযুক্ত ৩২ জনকে সাজা দেওয়ার দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল বোর্ড। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় সাড়ে পাঁচশো বছরের প

বাবরি ধ্বংসে অভিযুক্তদের সাজা চেয়ে সুপ্রিম কোর্টে যাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

শেষ আপডেট: 7 December 2022 07:15

দ্য ওয়াল ব্যুরো: বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid demolition) ঘটনায় অভিযুক্ত ৩২ জনকে সাজা দেওয়ার দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল বোর্ড। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় সাড়ে পাঁচশো বছরের পুরনো ওই মজজিদ ভাঙার ঘটনায় সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা ৩২ জনকে লখনউের স্থানীয় আদালত নির্দোষ ঘোষণা করেছে।

অভিযুক্ত ৩২জনের মধ্যে নাম ছিল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরুলি মনোহর যোশী, উমা ভারতী, প্রয়াত শিবসেনা নেতা বাল ঠাকরে, তাঁর পুত্র উদ্ধবের। এছাড়া, বিশ্ব হিন্দু পরিষদের একাধিক নেতার নাম আছে তালিকায়। বুধবার লখনউতে এআইএমপিএলবি-র এক মুখপাত্র জানিয়েছেন, এলাহাবাদ হাইকোর্ট তাদের আর্জি খারিজ করে দেওয়ায় তারা সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লখনউয়ের সিবিআই আদালত ২০২০-র ৩০ সেপ্টেম্বর অভিযুক্ত ৩২ জনকেই নির্দোষ ঘোষণা করে প্রমাণের অভাবে। আদালতের বক্তব্য, সিবিআই এমন কোনও তথ্য, নথি পেশ করতে পারেনি যা থেকে বলা যায়, অভিযুক্তরা মসজিদ ভাঙার কাজে হাত লাগিয়েছিলেন বা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

ওই রায়ের বিরুদ্ধে মুসলিম পারসোনাল ল বোর্ডের (Muslim Personal Law Board) তরফে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের কাছে সিবিআই আদালতের রায়ের বিরোধিতা করে মামলা করা হয়েছিল। গত ৯ নভেম্বর রিভিশন পিটিশন প্রত্যাখ্যান করে হাইকোর্ট বলেছে, যেহেতু মামলাকারীরা নিম্ন আদালতের রায়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ নন, তাই তাঁদের রায় চ্যালেঞ্জ করার অধিকার নেই।

বোর্ডের কার্যনির্বাহী সদস্য এবং মুখপাত্র সৈয়দ কাসিল রসুল ইলিয়াস বলেছেন, বোর্ড এখন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বক্তব্য, অযোধ্যার মূল মামলা অর্থাৎ বিতর্কিত জমির অধিকার বিবাদের নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে ‘বাবরি মসজিদ ধ্বংস করা একটি অপরাধমূলক কাজ ছিল।’

প্রসঙ্গত, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ তাদের ঐতিহাসিক মামলায় বিতর্কিত জমিকে রামের জন্মস্থান বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, ‘বাবরি মসজিদ ধ্বংস আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। তারপরও অভিযুক্তরা আইনের নাগালের বাইরে রয়েছে।’

ছোট্ট মেয়েকে কেটে নাড়িভুঁড়ি বের করেছে দাদু, বাবা, তিন কাকা! শত্রুকে ফাঁসাতেই এই কাণ্ড


```