Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাওনা  চাইতে গিয়ে খুন ফিন্যান্স কোম্পানির কর্মী! গ্রাহকের স্বামী এলোপাথাড়ি কোপাল 

বচসার মাঝেই নীরেশ ঘোষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে জাহাঙ্গীর আলমকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাহাঙ্গীর আলম।

পাওনা  চাইতে গিয়ে খুন ফিন্যান্স কোম্পানির কর্মী! গ্রাহকের স্বামী এলোপাথাড়ি কোপাল 

শেষ আপডেট: 28 November 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: পাওনা টাকা মেটায়নি গ্রাহক। সেই টাকা আদায় করার জন্যই মাইক্রো ফিন্যান্স কোম্পানির তরফে লোক পাঠানো হয়েছিল। কিন্তু ধার আদায় করতে গিয়ে খুনই হয়ে গেলেন ওই সংস্থার কর্মী! 

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙা থানার নওপুকুরিয়া এলাকায়। নিহত কর্মীর নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীর আলম একটি মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে কাজ করতেন। ওই সংস্থার তরফেই পাওনা টাকা আদায়ের জন্য গ্রাহকদর বাড়ি বাড়ি পাঠানো হাত তাঁকে। 

অন্যান্য দিনের মতো সোমবারে বিকেলে প্রতি সপ্তাহের টাকা আদায়ে বেরিয়েছিলেন তিনি। জানা গেছে, এক উপভোক্তার কাছে টাকা চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। জাহাঙ্গীর জানান, গত সপ্তাহেও তিনি লোনের টাকা দেননি। সেদিনও যদি তিনি টাকা না মেটান, তাহলে দুই সপ্তাহের টাকা বকেয়া হয়ে যাবে। সূত্রের খবর, এরপরেই উপভোক্তা ও তাঁর স্বামী নীরেশ ঘোষের সঙ্গে জাহাঙ্গীর আলমের বচসা শুরু হয়। 

অভিযোগ, বচসার মাঝেই নীরেশ ঘোষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে জাহাঙ্গীর আলমকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাহাঙ্গীর আলম। তাঁকে উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জাহাঙ্গীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন বেলডাঙা থানার পুলিশ।


```