Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুর্শিদাবাদ, জঙ্গিপুরের এসপিকে বদলি করল নবান্ন, জারি বিজ্ঞপ্তি

সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের কিছু এলাকা। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।

মুর্শিদাবাদ, জঙ্গিপুরের এসপিকে বদলি করল নবান্ন, জারি বিজ্ঞপ্তি

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 April 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ (Murshidabad) ও জঙ্গিপুরের (Jangipur) পুলিশ সুপারকে বদল করল নবান্ন Nabanna)। শুক্রবার এব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের কিছু এলাকা। প্রাণহানির পাশাপাশি লুটপাট, ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তারই জেরে এই বদলি কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও নবান্নের দাবি, এটি রুটিন বদলি।

মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবর্তে রাণাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো হল। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি করা হল অমিত কুমার সাউকে। তিনি কলকাতা পুলিশের ডিসি (টিপি) পদে ছিলেন।

রানাঘাটের এসপি পদে পাঠানো হয়েছে আশিস মৌর্যকে। ব্যারাকপুরে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের বর্তমান আধিকারিক অংশুমান সাহাকে। 

যে দুটি এলাকায় পুলিশ সুপারদের বদলি করা হল, সম্প্রতি সেই দুটি এলাকাতেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। অভিযোগ, পুলিশ সক্রিয় না থাকার ফলেই পরিস্থিতি শুরুতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ফলে অনেকেই ওই গোলমালের সঙ্গে বদলিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। তবে প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি, এর মধ্যে অন্য অর্থ খোঁজা ঠিক নয়।


```