Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চাষের জমি থেকে শ্মশান, মুর্শিদাবাদের ডোমকলে বোমার ছড়াছড়ি! চাঞ্চল্য

গোপন সূত্রের খবর পেয়ে এদিন তল্লাশি অভিযানে নামে পুলিশ। তাতেই সামনে এসে বোমা কাণ্ড। চাষের ক্ষেত থেকে শ্মশান, কোথাও ব্যাগ, কোথাও বা বালতি ভর্তি বোমা! 

চাষের জমি থেকে শ্মশান, মুর্শিদাবাদের ডোমকলে বোমার ছড়াছড়ি! চাঞ্চল্য

ডোমকলে বোমা উদ্ধার।

শেষ আপডেট: 4 May 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: ৭ মে মুর্শিদাবাদে ভোট। তার আগে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়াল।

গোপন সূত্রের খবর পেয়ে এদিন তল্লাশি অভিযানে নামে পুলিশ। তাতেই সামনে এসে বোমা কাণ্ড। চাষের ক্ষেত থেকে শ্মশান, কোথাও ব্যাগ, কোথাও বা বালতি ভর্তি বোমা! 

ইতিমধ্যে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসক-বিরোধী উভয়েই পরস্পরকে দোষারোপ করছে। মনে করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করেই বোমার আমদানি করা হয়েছিল।

এদিন সকালে জলঙ্গি থানার সাদিখান অঞ্চলের ইনাতপুর ভাটাপাড়ায় কাঁঠাল বাগান থেকেও প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ।

৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে রাজ্যের চারটি আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এর মধ্যে ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। যে কারণে মুর্শিদাবাদ নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। 

শুধু তাই নয়, তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে। কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনের জন্য ১৯০ কোম্পানি ফোর্স থাকবে। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে- ১১৪ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে- ৬৪ কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে- ১২ কোম্পানি ফোর্স থাকবে।


```