Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশ্নের মুখে নদীপথের নিরাপত্তা! মাঝনদীতে নৌকাডুবি, প্রাণ বাঁচাতে লাফ দিলেন যাত্রীরা

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে খেয়া। সোমবারের ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটানা দুটি ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের নদীপথের নিরাপত্তা।

প্রশ্নের মুখে নদীপথের নিরাপত্তা! মাঝনদীতে নৌকাডুবি, প্রাণ বাঁচাতে লাফ দিলেন যাত্রীরা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 September 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: এক দিনে রাজ্যের দুই প্রান্তে নদীপথে প্রাণসঙ্কট! মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রানিনগরে গঙ্গার শাখানদীতে উল্টে গেল কৃষক বোঝাই নৌকা। নিখোঁজ এক যুবক। 

অন্যদিকে সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরী নদীতে মাঝনদীতে আটকে পড়ল যাত্রী বোঝাই ভুটভুটি। আতঙ্কে মাঝনদীতেই লাফ দিলেন অনেকে।

রানিনগরের চর সরণদাজপুরের কারগিল ঘাট থেকে মঙ্গলবার সকালেই রওনা দিয়েছিলেন প্রায় ৩০-৩৫ জন কৃষক। উদ্দেশ্য, চর পার হয়ে চাষের কাজ। মাঝনদীতে গিয়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায় নৌকাটি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদী ঘিরে। অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এক যুবক, সুজন শেখ।

 স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ফেলে খোঁজ চালাচ্ছেন। খবর পেয়েই ছুটে আসে রানিনগর থানার পুলিশ। আনা হয় ডুবুরি। উৎকণ্ঠায় পরিজনেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা।

অন্যদিকে, সোমবার বিকেলে গোসাবা থেকে গদখালির দিকে আসার পথে বিদ্যাধরী নদীতে চড়ায় আটকে যায় একটি যাত্রী বোঝাই ভুটভুটি। ভয়াবহ স্রোতের মধ্যে মাঝনদীতে আটকে পড়ায় আতঙ্কে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেকে ঝাঁপ দেন নদীতে।

অন্য ভুটভুটির মাঝিরা তৎপর হয়ে তাঁদের উদ্ধার করেন। প্রায় আধঘণ্টার অভিযান শেষে রক্ষা পান সকলে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে খেয়া। সোমবারের ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটানা দুটি ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের নদীপথের নিরাপত্তা।


```