Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

আনন্দপুরে ফর্টিসের পিছনে পড়ে রক্তাক্ত অটোচালক, কুপিয়ে খুনের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অটোচালক খুনে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের পিছনে পড়ে থাকতে দেখা যায় এক রক্তাক্ত দেহ। স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সেই দৃশ্যে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। জানা গেছে মৃতের

আনন্দপুরে ফর্টিসের পিছনে পড়ে রক্তাক্ত অটোচালক, কুপিয়ে খুনের অভিযোগ

শেষ আপডেট: 9 January 2022 05:43

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অটোচালক খুনে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের পিছনে পড়ে থাকতে দেখা যায় এক রক্তাক্ত দেহ। স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সেই দৃশ্যে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। জানা গেছে মৃতের নাম বিশ্বজিৎ জানা, তিনি পেশায় একজন অটোচালক। কেউ বা কারা তাঁকে কুপিয়ে খুন করেছে বলে অনুমান পুলিশের। পুলিশ গিয়ে এদিন সকালে ফর্টিস হাসপাতালের পিছন থেকে ওই মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহের গায়ে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে বলে খবর। কেন এমন নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল ওই অটোচালককে তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ গোটা বিষয়টার তদন্ত চালাচ্ছে। রবিবার সকাল সকাল এমন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

```