Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বুধবার মহারাষ্ট্রে আঘাত হানবে সাইক্লোন ‘নিসর্গ’, জারি হাই অ্যালার্ট

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুন বিকালে ঝড়টি মহারাষ্ট্রের উত্তরে ও গুজরাতের দক্ষিণে সমুদ্রোপ

বুধবার মহারাষ্ট্রে আঘাত হানবে সাইক্লোন ‘নিসর্গ’, জারি হাই অ্যালার্ট

শেষ আপডেট: 2 June 2020 05:32

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুন বিকালে ঝড়টি মহারাষ্ট্রের উত্তরে ও গুজরাতের দক্ষিণে সমুদ্রোপকূল অতিক্রম করবে। https://twitter.com/Indiametdept/status/1267662372216266752 ওই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ‘নিসর্গ’। তার দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য মুম্বই ও তার আশপাশে জারি হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে। সাইক্লোন মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিআরএফ জানিয়েছে, সাইক্লোনে মহারাষ্ট্রের যে অঞ্চলগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে তারা মোতায়েন করেছে ন’টি টিম। তার মধ্যে মুম্বইতেই আছে তিনটি। দু’টি টিম আছে পালঘরে। থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধদুর্গ জেলায় একটি করে টিম আছে। মহারাষ্ট্র সরকারের ত্রাণ ও পুনর্বাসন দফতর, আবহাওয়া অফিস এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এনডিআরএফ। উপকূলবর্তী এলাকায় সমীক্ষাও চালানো হয়েছে। এনডিআরএফের ডিরেক্টর জেনারেল এস এন প্রধান বলেন, “নিসর্গ একটি শক্তিশালী সাইক্লোন। আমাদের ধারণা, হাওয়ার গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমরা শীঘ্রই মহারাষ্ট্র ও গুজরাত উপকূল থেকে মানুষকে সরাতে শুরু করব।” বর্তমানে মহারাষ্ট্রে কয়েক হাজার করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঘূর্ণিঝড়ের ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে তাঁদের চিকিৎসা ব্যাহত হবে। ঝড়ের সময়েও যাতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে, সেজন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। প্রত্যেক জেলাশাসককে বলা হয়েছে, ঝড়ে জীবনহানি ঠেকানোর জন্য সবরকম ব্যবস্থা নিতে হবে।

```