Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দেওয়ালে মায়ের মাথা ঠুকে খুন করল মুম্বইয়ের মডেল ছেলে!!

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়া থেকে হাতাহাতি। তারপরই মায়ের মাথা দেওয়ালে ঠুকে দিল ছেলে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মায়ের মৃত্যু হয়। ঘটনাটি মুম্বইয়ের লোখন্ডওয়ালার। মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে লক্ষ্য সিং। ২৩ বছরের লক্ষ্য পেশায় মডেল । লোখন্ডওয়াল

দেওয়ালে মায়ের মাথা ঠুকে খুন করল মুম্বইয়ের মডেল ছেলে!!

শেষ আপডেট: 6 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়া থেকে হাতাহাতি। তারপরই মায়ের মাথা দেওয়ালে ঠুকে দিল ছেলে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মায়ের মৃত্যু হয়। ঘটনাটি মুম্বইয়ের লোখন্ডওয়ালার। মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে লক্ষ্য সিং। ২৩ বছরের লক্ষ্য পেশায় মডেল । লোখন্ডওয়ালার ক্রশ গেট বিল্ডিংয়ে মা সুনিতা সিংয়ের সঙ্গে থাকত লক্ষ্য। কয়েকদিন ধরেই লক্ষ্যর প্রেমিকাও তাদের সঙ্গে ছিলেন। তবে সুনীতা সিং-এর খুনের সঙ্গে সেই প্রেমিকার কোনও যোগ আছে কি না, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে, পুলিশ জানাচ্ছে, লক্ষ্য ও মা সুনীতা ২ জনেই মাদকাসক্ত ছিলেন। প্রায়ই ২ জনের মধ্যে হাতাহাতি হত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। পড়ুন-স্কুলের হোস্টেলে ছাত্রীর ঘাড়ে কোপ ঘটনার দিন ড্রাগ নিয়েই সুনীতার উপর চড়াও হয় লক্ষ্য। প্রথমে  মাকে বাথরুমে নিয়ে যাওয়া হয়, পড়ে সুনীতার মাথা দেওয়াল ও বেসিনে ঠুকে দেয় লক্ষ্য। অবশ্য, বাথরুম বাইরে থেকে বন্ধ থাকায় পুলিশ মনে করছে, সুনীতা নিজেই দেওয়ালে মাথা ঠোকেন, লক্ষ্য বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। রক্তপাতের জেরে মৃত্যু হয় সুনীতার। সকালে দরজা খুললে মাকে মৃত দেখে লক্ষ্য। সেইসময় বাড়িতে লক্ষ্য ছাড়াও উপস্থিত ছিলেন তার প্রেমিকা ও কাজের লোক। গোটা ঘটনায় রহস্য দানা বাঁধছে। ষড়যন্ত্র করে সুনীতাকে খুন কি না, সেই প্রশ্নও উঠছে। আপাতত জেরার মুখে ধৃত লক্ষ্য সিং। ৮ অক্টোবর পর্যন্ত তার পুলিশ হেফাজত।

```