Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঘরের সামনে জুতো খুলবে কেন! প্রতিবেশীকে খুন করল স্বামী-স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দরজার কাছে জুতো রাখা নিয়ে অশান্তি। শুধুমাত্র সেই কারণেই প্রতিবেশীকে খুন করল এক দম্পতি (Couple Kills Neighbour)। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা সম্ভব হলেও তার স্বামী পলাতক। আশ্চর্য ঘটনাটি ঘটেছেমহারাষ্ট্রের ঠানের (Thane)

ঘরের সামনে জুতো খুলবে কেন! প্রতিবেশীকে খুন করল স্বামী-স্ত্রী

শেষ আপডেট: 5 March 2023 09:33

দ্য ওয়াল ব্যুরো: দরজার কাছে জুতো রাখা নিয়ে অশান্তি। শুধুমাত্র সেই কারণেই প্রতিবেশীকে খুন করল এক দম্পতি (Couple Kills Neighbour)। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা সম্ভব হলেও তার স্বামী পলাতক।

আশ্চর্য ঘটনাটি ঘটেছেমহারাষ্ট্রের ঠানের (Thane) নয়া নগর এলাকায়। মৃতের নাম আফসার খাতরি। সূত্রের খবর, ওই দম্পতি এবং মৃত ব্যক্তি একই আবাসনের বাসিন্দা ছিলেন। পাশাপাশি ফ্ল্যাট হওয়াতে দরজার সামনে জুতো খুলে রাখা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে। একে অপরের দরজার কাছে জুতো খুলে রাখা নিয়ে নিয়মিত ঝামেলা হত দুই প্রতিবেশীর মধ্যে।

গত শনিবার রাতেও একই কারণে ঝামেলা শুরু হয় দুটি পরিবারের মধ্যে। এরপরই রাগের মাথায় ৫৪ বছর বয়সি আফসারকে খুন করে স্বামী স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। তবে মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নয়া নগর থানার ইন্সপেক্টর জিলানি সায়েদ। তার স্বামীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা অজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিমানের শৌচালয়ে লুকোনো ২ কোটির সোনার বাট! বাজেয়াপ্ত করল পুলিশ


```