Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আইপিএলে খেলার সম্ভাবনা কম, তবুও আট কোটিতে মুম্বইয়ের ঘরে আর্চার! কেন?

দ্য ওয়াল ব্যুরো: তাঁর এবারে খেলার সম্ভাবনা খুবই কম। তবে গত কয়েকটা আইপিএলে তাঁর পারফরম্যান্স ছিল আকাশচুম্বী। কিন্তু এবারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা এতটাই কম যে তাঁকে কোনও দল কিনবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। যদিও তাঁকে আইপিএলে ১৬১ নম্বর বিডে

আইপিএলে খেলার সম্ভাবনা কম, তবুও আট কোটিতে মুম্বইয়ের ঘরে আর্চার! কেন?

শেষ আপডেট: 13 February 2022 11:49

দ্য ওয়াল ব্যুরো: তাঁর এবারে খেলার সম্ভাবনা খুবই কম। তবে গত কয়েকটা আইপিএলে তাঁর পারফরম্যান্স ছিল আকাশচুম্বী। কিন্তু এবারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা এতটাই কম যে তাঁকে কোনও দল কিনবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। যদিও তাঁকে আইপিএলে ১৬১ নম্বর বিডে রাখা হয়েছিল। তবে তারপরও ইংরেজ পেসার-অলরাউন্ডার জোফ্রা আর্চারকে নিয়ে টানাপোড়েন ছিল। কিন্তু কেন খেলবেন এই তারকা এবার আইপিএল? চোটের জন্য মাঠের বাইরে তিনি। চোট সারিয়ে মাঠে ফেরার সম্ভাবনা কম। কিন্তু ইংরেজ বোর্ড জানায় যে, যদি সুস্থ হয়ে ওঠে তো আইপিএলের এবারে মরসুমে যোগ দেবে আর্চার। তারপরই তাঁকে নিলামে রাখার সিদ্ধান্ত হয়। যদিও ইসিবি স্পষ্ট করে বলেছে যে আর্চারকে কোনও ফ্র্যাঞ্চাইজি বাছাই করে এবং আর্চার না আসতে তবে তারা তাঁকে প্রতিস্থাপন করতে পারবে না। তবুও তাঁর দিকেই নজর ছিল সব দলের। সেটা আরও স্পষ্ট হল যখন আর্চারের নিলাম শুরু হল। নূন্যতম ২ কোটি মূল্য দিয়ে শুরু হয় এই অলরাউন্ডারের নিলাম। মুম্বই ও রাজস্থানের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়। ৭ কোটি টাকা পর্যন্ত লড়াই চলে এই দুই দলের মধ্যে। তারপর সেই লড়াইয়ে যোগ দেয় হায়দ্রাবাদ। রাজস্থান পিছু হটলেও নাছোড় বান্দা মুম্বই পড়ে থাকে আর্চারের জন্য। শেষে আট কোটি টাকায় এই তারকাকে কেনে নীতা আম্বানি। কিন্তু খেলার সম্ভাবনা কম জেনেও কেন এই আর্চারকে নিয়ে লড়াই চলল? মুম্বইয়ের যুক্তি, যদি আর্চার সুস্থ হয়ে যায় আর মাঠে নামে তবে এই মরসুমের শেষের দিকে ম্যাচগুলোতে পাওয়ার সম্ভাবনা থাকছে। যদি তা হয়, তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং ব্রিগেড শক্ত করার লক্ষ্যেই এই দর হাঁকানো। বুমরা আছে মুম্বইয়ে আর আর্চার যোগ দিলে অন্যতম শক্ত বোলিং ব্রিগেড হবে মুম্বইয়ের।

```