Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবার ভোগান্তি! বৃহস্পতিবার থেকে টানা চারদিন হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল

পরিবর্তে কিছু স্পেশাল লোকাল ট্রেন চালানোর ইঙ্গিত দিয়েছে রেল।

আবার ভোগান্তি! বৃহস্পতিবার থেকে টানা চারদিন হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল

ফাইল ছবি

শেষ আপডেট: 22 January 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: ফের ভোগান্তিতে পড়তে চলেছেন রেল যাত্রীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা চারদিন হাওড়ার একাধিক রুটে বহু ট্রেন বাতিল থাকবে। পরিবর্তে কিছু স্পেশাল লোকাল ট্রেন চালানোর ইঙ্গিত দিয়েছে রেল।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এজন্য সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। সে কারণেই আগামীকাল  ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রের খবর, এর মধ্যে হাওড়া-ব্যান্ডেল রুটে ১৫ জোড়া, শেওড়াফুলি রুটে ১১ জোড়া বাতিল করা হয়েছে। এছাড়াও ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশালও বাতিল থাকবে। পরিবর্তে যাত্রীদের ভিডের কথা মাথায় রেখে ব্যস্ত সময়ে কয়েকটি বাড়তি ট্রেন চালানো হতে পারে।

রেলের দাবি, পুরনো সেতু ভেঙে নতুন করে নির্মাণের ফলে সালকিয়ায় ট্রেন চলাচলের জায়গা ৩৬ মিটার থেকে বেড়ে ৬৬ মিটার হবে। একইভাবে হাওড়া ময়দান এলাকায় ট্রেন চলাচলের জায়গা ৬০ মিটার থেকে বেড়ে ১৩৪ মিটার হবে। এর ফলে ট্রেন চলাচলে আরও গতি আসবে। অর্থাৎ আখেরে উপকৃত হবেন রেল যাত্রীরা। প্রসঙ্গত, যাত্রীদের চাহিদা মেনে হাওড়ায় একাধিক নতুন প্লাটফর্মও তৈরি করছে রেল। 


```