Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ ডিভিশনে আজ রাত থেকে বাতিল একাধিক লোকাল, দেরিতে চলবে কয়েকটি

শিয়ালদহ ডিভিশনে আজ রাত থেকেই বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি বেশ কয়েকটি লোকাল দেরিতে চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা।

শিয়ালদহ ডিভিশনে আজ রাত থেকে বাতিল একাধিক লোকাল, দেরিতে চলবে কয়েকটি

লোকাল ট্রেন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 November 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ ডিভিশনে হবে রক্ষণাবেক্ষণের কাজ, বুধবার রাতের পরই বড়সড় ট্র্যাফিক ব্লক (Traffic Block) এবং পাওয়ার ব্লক (Power Block) নিতে চলেছে পূর্ব রেল। ফলে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে, আবার কয়েকটি ট্রেন পুরোপুরি বাতিলের তালিকায়। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেভাগে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৯ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২০ নভেম্বর ভোর সাড়ে ৩টে পর্যন্ত মোট ২২৫ মিনিট শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ০১-এর লাইন নং ০৫-এ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময় ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে।

কোন কোন ট্রেন আজ, ১৯ নভেম্বর ২০২৫, বাতিল হল?

  • ৩২২৪৯ শিয়ালদহ – ডানকুনি লোকাল
  • ৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল
  • ৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল
  • ৩১৪৫০ নৈহাটি – শিয়ালদহ লোকাল

এই চারটি লোকাল পুরোপুরি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেল। প্রতিদিন অফিস-স্টেশন যাতায়াত করা বহু যাত্রীর ওপর এর প্রভাব পড়বে।

শর্ট-টার্মিনেশন / শর্ট-অরিজিনেশন

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল আজ, ১৯ নভেম্বর ব্যারাকপুর পর্যন্তই চলবে।
  • ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল কাল, ২০ নভেম্বর ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে।
  • অর্থাৎ ব্যারাকপুরকে কেন্দ্র করে দু’দিকের রুটেই আংশিক পরিবর্তন আনা হয়েছে।

অন্যান্য বিশেষ ব্যবস্থা

রেলের দীর্ঘ দূরত্ব ও প্যাসেঞ্জার ট্রেনেও প্রভাব পড়বে।

  • ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (Balia–Sealdah Express) আগামিকাল, ২০ নভেম্বর শিয়ালদহ পৌঁছনোর পথে ৯০ মিনিট নিয়ন্ত্রিত রাখা হবে।
  • ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার (Sealdah–Lalgola Passenger) আগামিকাল ভোর ৩:৪৫-এর বদলে ৪:১৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে।

রেল সূত্রে জানা গিয়েছে, ২২৫ মিনিটের এই ব্লকে বেশ কয়েকটি টেকনিক্যাল কাজ শেষ করা হবে। ব্রিজ নং ০১-এর অংশ বিশেষে লাইন-পরীক্ষা, পাওয়ার কেবল (Power Cable) বদলানো এবং সিগন্যালিং সিস্টেম (Signalling System) চেক করার পরিকল্পনা আছে। পূর্ব রেলের মতে, জরুরি রক্ষণাবেক্ষণ না করলে বড়সড় বিঘ্ন তৈরি হতে পারে। তাই নির্দিষ্ট সময় ব্লক নিয়েই কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ রেলের

যাত্রীদের অনুরোধ-

  • আজ ও আগামীকাল যাত্রার আগে সময়সূচি চেক করুন
  • বাতিল বা কমিয়ে দেওয়া ট্রেনের বিষয়ে আগেভাগে জেনে নিন
  • প্রয়োজনে বিকল্প ট্রেন বা রুট ব্যবহার করুন।

```