Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হাওড়া শাখায় ফের বাতিল একাধিক লোকাল বাতিল, রবিবার ভোগান্তির আশঙ্কা

হাওড়া শাখায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। রবিবার ওএইচই মেরামত, সিগন্যাল রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। কোন কোন ট্রেন চলবে না, জেনে নিন।

হাওড়া শাখায় ফের বাতিল একাধিক লোকাল বাতিল, রবিবার ভোগান্তির আশঙ্কা

লোকাল ট্রেন (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 29 November 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ডিভিশনে (Howrah Division) ফের একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিলের ঘোষণা। রবিবার, অর্থাৎ ৩০ তারিখ, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ (Engineering Work), ওভারহেড ইকুইপমেন্ট (OHE – Overhead Equipment) মেরামতি এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের (Signal Maintenance) জন্য বেশ কয়েকটি ট্রেন চলবে না। ছুটির দিন হওয়ায় যানজটের আশঙ্কা থাকছে না।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ তারিখে যেসব লোকাল ট্রেন বাতিল থাকছে-

হাওড়া (Howrah) থেকে বাতিল-

  • ৩৭০৫৫ হাওড়া শ্যাওড়াফুলি লোকাল
  • ৩৭২৪৯ হাওড়া- ব্যান্ডেল লোকাল
  • ৩৭৩৬৩ হাওড়া- আরামবাগ লোকাল
  • ৩৬৮২৩ হাওড়া- বর্ধমান কর্ড লোকাল

ব্যান্ডেল (Bandel) থেকে বাতিল-

  • ৩৭২৪৬ ব্যান্ডেল- হাওড়া লোকাল

বর্ধমান (Burdwan/Bardhaman) থেকে বাতিল-

  • ৩৬৮৩৪ বর্ধমান - হাওড়া কর্ড

শেওড়াফুলি (Sheoraphuli) থেকে বাতিল-

  • ৩৭০৫৬ শেওড়াফুলি- হাওড়া

আরামবাগ (Arambagh) থেকে বাতিল-

  • ৩৭৩৬৪ আরামবাগ- হাওড়া
  • ৩৭৩৯৬ সিঙ্গুর- হাওড়া লোকাল

এছাড়া ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকালের (Howrah–Arambagh Local) যাত্রাপথ কমিয়ে (Short-Terminated) দেওয়া হয়েছে। ওইদিন ট্রেনটি শুধু তারকেশ্বর (Tarakeswar) পর্যন্ত যাবে।

চলতি মাসের শুরু থেকেই হাওড়া ডিভিশনে দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা যাচ্ছে। ২ নভেম্বর বাতিল হয়েছিল ১২টি ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, কাটোয়া,  একাধিক রুটেই (Route) সেই দিন ট্রেন চলেনি। ৯ নভেম্বরেও হাওড়া ডিভিশনের বিভিন্ন পথে ১১টি লোকাল বাতিল হয় এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়।

রেলের দাবি, সিগন্যালের সংস্কার, ট্র্যাক (Track) মেরামত, ওভারহেড লাইনের কাজ- সব মিলিয়েই এই বাধ্যতামূলক বাতিলের সিদ্ধান্ত। তবে নিত্যযাত্রীদের (Daily Commuter) অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই এই একই সমস্যা দেখা দিচ্ছে, ফলে যাতায়াতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

শুধু হাওড়া ডিভিশনই নয়, বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনেও (Sealdah Division) চলেছে বারবার লোকাল বাতিলের ধাক্কা। হাসনাবাদ, ডানকুনি, বনগাঁ, একাধিক শাখায় (Branch Line) ট্রেন বাতিলের হার ছিল চোখে পড়ার মতো। অনেক সময় দূরপাল্লার ট্রেনের (Long-Distance Train) সময়সূচিও (Timetable) বদলে গেছে।

রেলের দাবি, নতুন বছর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে পুরোপুরি স্বস্তির কথা বলা যাচ্ছে না এখনও। যাত্রীদের মতে, আগাম নোটিশ দেওয়া হলেও প্রতিদিনের যাতায়াতের ওপর সরাসরি প্রভাব পড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।


```