Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জলে ভেসে মৃত্যু একজনের, বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, খোলা হল কন্ট্রোল রুম

দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। তার ওপর ডিভিসি জল ছাড়ার কথা জানিয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

জলে ভেসে মৃত্যু একজনের, বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, খোলা হল কন্ট্রোল রুম

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 August 2024 10:13

দ্য ওয়াল ব্যুরো: নাগাড়়ে বৃষ্টি। তাতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জলে ভেসে শনিবার রাতে আসানসোলের কল্যাণপুরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। 

এদিকে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী-সহ জেলায় জেলায় একাধিক নদীর জলস্তর বেড়ে কার্যত ফুঁসতে শুরু করেছে। যার জেরে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।

তার ওপর শুক্রবার রাত থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কাজ শুরু হয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ডিভিসি ও মাইথন থেকে সম্প্রতি ৬ হাজার কিউসেক করে জল ছাড়া হয়েছিল। শুক্রবার থেকে সেই জলই ছাড়ার কাজ শুরু করেছে দুর্গাপুর ব্যারেজ। শনিবার বিকেল পর্যন্ত ৭০ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানা গেছে। সেক্ষেত্রে সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জলমগ্ন এলাকায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

জানা গেছে, শনিবার আসানসোলের কল্যাণপুরে গাড়ুই সেতু জলমগ্ন ছিল। শনিবার রাতে চারচাকা নিয়ে ওই সেতু পারাপার করতে গিয়ে গাড়ি সমেত ভেসে যান চঞ্চল বিশ্বাস নামে এক ব্যক্তি। এদিন সকালে নদীর অদূরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এদিকে ঝুমি নদীর জল বেড়ে গিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

ঝাড়গ্রামের সুবর্ণরেখার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সাঁকরাইল ও নয়াগ্রাম যাতায়াতের ফেয়ার ওয়েদার সেতু ভেসে গিয়েছে। ফলে সংশ্লিষ্ট দুটি এলাকার কয়েক লক্ষ মানুষের সঙ্গে জেলা সদরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেরিতে বর্ষা আসায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টি। তার অনেকটাই পূরণ করে দিয়েছে। উল্টে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। এদিকে বাংলার আকাশে রয়েছে নিম্নচাপ। যার দাপটে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।


```