Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মমতা ঢুকতেই মুকুল রায়কে মঞ্চে তোলা হল? একদা সেকেন্ড ম্যান আজ কোথায় দাঁড়িয়ে

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার রাত থেকে একটা খবর তৃণমূলের অন্দরে চাউর হয়েছিল। তা হল, মুকুল রায়কে (Mukul Roy) অনেকদিন পর ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মুকুলকে দিদি বলেছেন, তৃণমূল ভবনে যেতে। ৮ সেপ্টেম্বর নেতাজি ই

মমতা ঢুকতেই মুকুল রায়কে মঞ্চে তোলা হল? একদা সেকেন্ড ম্যান আজ কোথায় দাঁড়িয়ে

শেষ আপডেট: 8 September 2022 19:00

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার রাত থেকে একটা খবর তৃণমূলের অন্দরে চাউর হয়েছিল। তা হল, মুকুল রায়কে (Mukul Roy) অনেকদিন পর ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মুকুলকে দিদি বলেছেন, তৃণমূল ভবনে যেতে। ৮ সেপ্টেম্বর নেতাজি ইনডোরের সমাবেশে হাজির থাকতে। পরদিনই দেখা যায়, তৃণমূল ভবনে গিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করছেন মুকুল। তার পর বেরিয়ে উৎসুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন, আমি তো মরিনি, বেঁচে আছি!

বৃহস্পতিবার সেই মুকুল রায়কে দেখা গেল নেতাজি ইনডোর (Netaji Indore) স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভাতেও। শুরুতে দেখা গেল ফ্লোরে এক প্রকার মাঝারি নেতাদের সঙ্গেই বসে রয়েছেন মুকুল। তা দেখে, অনেকের মনে কৌতূহল তৈরি হয়, তবে যে মুকুল রায়কে দিদি ফোন করেছিলেন বলে খবর রটেছিল!

সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে দেখা যায়, নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। তার পর বক্তৃতা দিতে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ সব চলতে চলতেই এও নজরে পড়ে যে অরূপ বিশ্বাস মুকুল রায়কে ফ্লোর থেকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন মঞ্চে!

মুকুল রায় অবশ্য এদিন কোনও মন্তব্য করেননি। তবে হ্যাঁ, দলের পুরনো বহু কর্মীর সঙ্গে অনেকদিন পর সাক্ষাৎ হওয়ায় তিনি দৃশ্যত খুশি বলে তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন। এও দাবি করছেন, মুকুলবাবু দায়িত্ব পেলে ফের পুরনো ফর্মে ফিরতে বিলম্ব হবে না।

সর্বভারতীয় বাণিজ্য পরীক্ষায় পাশের হারে এগিয়ে বাংলা, প্রশংসা মুখ্যমন্ত্রীর

তৃণমূলে একদা সেকেন্ড ম্যান ছিলেন মুকুল রায়। তা ছিল অলিখিত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই সাংগঠনিক ওজন ছিল তাঁর। সেই পদে এখন উন্নীত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন, অভিষেকই এখন সেকেন্ড ম্যান। অভিষেক অবশ্য বৃহস্পতিবারের সভায় বিনয়ে ত্রুটি রাখেননি। তিনি বলেন, তৃণমূলে কোনও ২ নম্বর নেই। এক থেকে একশ—মমতা বন্দ্যোপাধ্যায়ই। বাকি সবাই কর্মী। আমিও তাই।

আর মুকুল রায়?

তৃণমূলের অনেকের মতে, দিদি পুরনোদের ফের কাছে চাইছেন। কারণ, তাঁদের সঙ্গে তিনি অনেক স্বচ্ছন্দ। নতুনদের তিনি ভালবাসেন ঠিকই, কিন্তু পুরনোদের সঙ্গে ওয়েব লেন্থ মেলে তাঁর। তা ছাড়া রাজনৈতিক বুদ্ধি ও প্রখরতায় মুকুল রায় বরাবরই ছিলেন তাঁর সমসাময়িকদের থেকে এক কদম আগে। এখন দেখার সেই মুকুল রায় দিদির স্পর্শে ফের সজীব ও সক্রিয় হতে পারেন কিনা।


```