
শেষ আপডেট: 17 August 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: গতবারের আইপিএল বহু প্রতিভার জন্ম দিয়েছে। তেমনি একজন প্রতিভা হল শ্রীলঙ্কার স্পিনার মাথিসা পাঠিরানা (MS dhoni taught me to bowl in T 20 cricket, says Matheesa Pathirana)। এই উদীয়মান তারকা যেভাবে গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দাপটে পারফরম্যান্স করেছেন, সেটিতে অনেকেই উৎসাহিত হয়েছেন।
তারপরেই ভাগ্যের বদল ঘটে। ধোনির স্নেহে এগিয়ে গিয়েছেন এই বিরল প্রতিভা। শ্রীলঙ্কার এই বোলার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, ধোনির জন্যই তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তিনি এখন আর বিপক্ষ ব্যাটসম্যানকে বোলিং করতে ভয় পান না। এও বলেছেন, আমি এখন বুঝে গিয়েছি টি ২০ ক্রিকেটে কী করে বোলিং করতে হয়।
গত আইপিএলে এই বোলার ১২ ম্যাচে ১৯ টি উইকেট পেয়েছেন। পাশাপাশি তিনি আইপিএলে যে রুদ্রমূর্তিতে বোলিং করেছেন তাতে প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছিলেন।
ধোনি তাঁকে দারুণভাবে প্রতি ম্যাচে ব্যবহার করেছেন। ম্যাচে যখনই উইকেটের প্রয়োজন হয়েছে, পাঠিরানাকে ব্যবহার করে সুফল আদায় করে নিয়েছেন ক্যাপ্টেন কুল।
শ্রীলঙ্কার এই বোলার এও জানিয়েছেন, ধোনি স্যার যেভাবে আমাকে প্রতি ম্যাচে আত্মবিশ্বাস যুগিয়ে গিয়েছেন, তাতে মনোবল বেড়ে গিয়েছিল।
শুধু তাই নয় একজন জুনিয়র বোলারের প্রতি একজন সিনিয়রের কিরকম ব্যবহার হওয়া উচিত সেটিও ধোনি শিখিয়ে গিয়েছেন আমাদের। এই তরুণ স্পিনারের আরও মন্তব্য , চেন্নাই সুপার কিংস দলে আমি যেভাবে ছিলাম তাতে কখনোই মনে হয়নি আমি একজন নবাগত। সে ক্ষেত্রে ভাল পারফরম্যান্স করার ইচ্ছে সেইসময়ই বেড়ে গিয়েছিল।
আরও পড়ুন: টেনিস থেকে অবসর সামনের বছরই, নাদাল কি রিয়ালের সভাপতি হতে চলেছেন