Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'অবসর নেওয়ার এটাই সেরা সময়, কিন্তু…', আইপিএল জিতে মনের কথা জানালেন মাহি

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের আগেই তাঁর দলের এক সতীর্থ অম্বতি রায়ডু অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবারের ম্যাচ ছিল তাঁর শেষ আইপিএল ম্যাচ। সেই চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) কি খেলে ফেললেন আইপিএলে শেষ ম্যাচ? (Retirement

'অবসর নেওয়ার এটাই সেরা সময়, কিন্তু…', আইপিএল জিতে মনের কথা জানালেন মাহি

শেষ আপডেট: 30 May 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালের আগেই তাঁর দলের এক সতীর্থ অম্বতি রায়ডু অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবারের ম্যাচ ছিল তাঁর শেষ আইপিএল ম্যাচ। সেই চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) কি খেলে ফেললেন আইপিএলে শেষ ম্যাচ? (Retirement) গোটা ক্রিকেট মহলের কাছে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। স্বভাবতই ম্যাচ শেষে সঞ্চালকও মাহিকে একই প্রশ্ন করেন। মাহির উত্তরে ফের আশায় বুক বাঁধছেন তাঁর ভক্তরা।

ধোনির হাত ধরে সিএসকে পাঁচবার আইপিএল খেতাব জিতে নিল। ছুঁয়ে ফেলল রোহিত শর্মার মুম্বইকে। দেশের জার্সিতে তিনি যেমন সফল অধিনায়ক, তেমনই আইপিএলেও তিনি সেরা। ঠান্ডা মাথায় কীভাবে দলকে পরিচালনা করা যায় তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বহুদিন হল। এখন খেলেন শুধু আইপিএলই। সেখান থেকেও তিনি (MS Dhoni) কি নিজেকে সরিয়ে নেবেন?

ম্যাচ শেষে মাহি বলেন, 'এটাই হয়তো অবসর নেওয়ার উপযুক্ত সময়। কিন্তু যেভাবে মানুষ আমাকে ভালবাসা দিয়েছে, আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাতে মনে হচ্ছে ফের ৯ মাস কাটিয়ে মাঠে ফিরতে পারব। অন্তত আইপিএলের আর একটা মরশুম খেলতে পারব।'

তিনি আরও বলেন, 'নিজেকে তৈরি করার অনেক সময় পাব। অনেক কিছু শরীরের ওপর নির্ভর করে। আমার সিদ্ধান্ত নিতে এখনও ৬-৭ মাস আছে। তবে যাঁরা আমাকে এভাবে ভালবাসা-স্নেহ দিয়েছে তাঁদের জন্য আমি পরের বার খেলে একটা উপহার দিতে চাই।'

মাহির এই কথা মুখ থেকে বের হতেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। সোমবার গ্যালারির অধিকাংশ অংশ জুড়ে ছিল হলুদ রঙ, ছিলেন মাহি ভক্ত। তাঁদের নিরাশ করতে রাজি নন ক্যাপ্টেন কুল।

ম্যাচ জিতিয়ে ধোনির কোলে জাদেজা, সম্পর্কের বরফ গলে জল!


```