Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিধানসভার রেকর্ড থেকে মৃত্যুকুম্ভ বাদ দিতে হবে, রাজ্যপালের কাছে শুভেন্দু, কী বললেন বোস

সম্প্রতি মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে ওই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'।

বিধানসভার রেকর্ড থেকে মৃত্যুকুম্ভ বাদ দিতে হবে, রাজ্যপালের কাছে শুভেন্দু, কী বললেন বোস

শুভেন্দু অধিকারী ও সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 20 February 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে ওই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'।

সেদিনই মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে সনাতনী হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী। এবার এবিষয়ে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা।


এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বিধানসভার রেকর্ড থেকে মৃত্যুকুম্ভ লেখাটি বাদ দেওয়ার দাবি জানান শুভেন্দু অদিকারী। পরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, "৪৮ ঘণ্টা পেরিয়ে গেল। মহাকুম্ভ নিয়ে এই ধরনের মন্তব্য করার জন্য কোনও অনুতাপ নেই মুখ্যমন্ত্রীর। অথচ ৫০ কোটির বেশি মানুষ মহাকুম্ভে স্নান করেছেন। তাই বাংলা বিধানসভার রেকর্ড থেকে মুখ্যমন্ত্রীর ওই শব্দবন্ধ বাদ দেওয়ার জন্য রাজ্যপালকে বলেছি, উনি যেন স্পিকারকে নির্দেশ দেন।"

শুভেন্দু বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে উনি যেভাবে মহাকুম্ভ নিয়ে হিন্দুদের আঘাত করেছেন তার নিন্দার কোনও ভাষা হয় না। এ প্রসঙ্গে শুভেন্দুকে বকধার্মিক বলেও কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "আমরা নতুন হিন্দু নেতা হইনি, আমরা ধর্মের সঙ্গে তঞ্চকতা করতে পারব না। আপনি করেন। আপনি ভোটের কথা ভেবে রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, মানুষ এতে বিরক্ত হয়।" 

এদিন সকালে একটি অনুষ্ঠানে মহাকুম্ভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, "মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কোনও বিতর্কে যাব না। তবে আমি আগে মহাকুম্ভে গেছি। মহাকুম্ভ আমার কাছে মহামৃত্যুঞ্জয়।"


```