Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লিড দেওয়া অঞ্চলের নেতাদের সোনার মেডেল, দলের ‘বিভীষণদের’ কড়া বার্তা শতাব্দীর

দুবরাজপুরে সব থেকে বেশি ভোট পাওয়া অঞ্চলের নেতাদের সোনার মেডেল উপহার দিলেন শতাব্দী। 

লিড দেওয়া অঞ্চলের নেতাদের সোনার মেডেল, দলের ‘বিভীষণদের’ কড়া বার্তা শতাব্দীর

দলীয় কর্মীদের সোনার মেডেল উপহার দেন শতাব্দী রায়

শেষ আপডেট: 15 June 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটে লিড দাও, পুরস্কার নাও। দলীয় নেতাদের তেমনই পুরস্কার তুলে দিলেন সাংসদ শতাব্দী রায়। বীরভূম লোকসভা আসনে এবার প্রথমবার দুবরাজপুর থেকে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই শনিবার দলীয় কর্মীদের সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করল তৃণমূল। দুবরাজপুরে সব থেকে বেশি ভোট পাওয়া অঞ্চলের নেতাদের সোনার মেডেল উপহার দিলেন শতাব্দী। 

শনিবার শাসক দলের পক্ষ থেকে দুবরাজপুরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দুবরাজপুর বিধানসভা এলাকার যে তিনটি অঞ্চলে তৃণমূল সব চেয়ে বেশি লিড করেছে সেইসব এলাকার নেতাদের হাতে সোনার মেডেল তুলে দেওয়া হয়। লোকসভা ভোটে দুবরাজপুর বিধানসভার যশপুর পঞ্চায়েত এলাকায় এবার তৃণমূল সব চেয়ে বেশি লিড করেছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে লোবা পঞ্চায়েত এবং পদুমা পঞ্চায়েত এলাকা। এদিন তিন পঞ্চায়েত এলাকার নেতাদের সোনার মেডেল দেওয়া হয়। যদিও সোনার মেডেলের কথা মানতে চাননি তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। 

এতদিন বীরভূম লোকসভা ধরে রাখলেও দুবরাজপুর বিধানসভা তৃণমূলের আয়ত্তে আসছিল না। এই বছর সেই বিধানসভাতেও ঘাসফুল ফুটেছে। এদিকে খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বার বার প্রকাশ্যে এসেছে। একাধিকবার তৃণমূল নেতৃত্ব সেই কোন্দল মেটানোর বার্তা দিয়েছেন। কোর কমিটি গঠনের পরও ঝামেলা মেটেনি। এমনকী শোনা যায়, এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে দুবরাজপুরে জয় পায়নি তৃণমূল। এপ্রসঙ্গে জেতার পরই এদিন খয়রাশোলে দলের ‘বিভীষণদের’ উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন শতাব্দী রায়। 

দলে যে কয়েকজন ‘বেইমান’ আছে তা খোলাখুলি এদিন বলেও দেন সাংসদ। তাঁর দাবি, তৃণমূলে পদ আগলে থেকেও যাঁরা বিজেপি-র হয়ে ভোট করিয়েছে তাঁদের চিহ্নিত করা হয়েছে। এবার তাঁদের দল থেকে তাড়ানো হবে। শতাব্দীর কথায়, “দলে থেকে যাঁরা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের দল থেকে তাড়াব।” আর শতাব্দীর এই মন্তব্যের পরই জেলার তৃণমূল নেতৃত্বের অন্দরে জল্পনা বেড়েছে।"


```