Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সংসদে দেবের সঙ্গে ধনকড়ের আড্ডা জমে গেল, আড় চোখে দেখল কি তৃণমূল!

দ্য ওয়াল ব্যুরো: সোমবারও রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনকে একপ্রকার ধমক দিয়েছেন সভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। তার আগের দিন অর্থাৎ রবিবার আবার একটি অনুষ্ঠানে গিয়ে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বলেছিলেন, কেন্দ্রীয় এজেন্সি

সংসদে দেবের সঙ্গে ধনকড়ের আড্ডা জমে গেল, আড় চোখে দেখল কি তৃণমূল!

শেষ আপডেট: 25 July 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: সোমবারও রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনকে একপ্রকার ধমক দিয়েছেন সভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। তার আগের দিন অর্থাৎ রবিবার আবার একটি অনুষ্ঠানে গিয়ে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বলেছিলেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করতে গেলে তাদের বাধা দেওয়া ঠিক নয়। অনেকে মনে করেছিলেন, ধনকড় ঠারেঠোরে তৃণমূলকেই ইঙ্গিত করতে চাইছেন।

সোমবার সংসদে সেই জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে চা খেলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব (MP Dev)। হোয়াটস অ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করে দেব ওরফে দীপক অধিকারী লিখেছেন, ‘ওঁর সঙ্গে দেখা করলে সব সময়ই সুখানুভূতি হয়’। উপ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করা ইতিবাচক। সংসদীয় রাজনীতিতে এহেন শিষ্টাচার ইদানীং বিরল হয়ে গিয়েছে।

কিন্তু কৌতূহলের বিষয় হল, দেবের এই শিষ্টাচার কি সাদা-কালোয় দেখছেন তৃণমূলের সকলে?
বাংলায় রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। সংসদীয় পদে থেকেও রাজভবনকে বিজেপির আখাড়ায় পরিণত করেছিলেন বলে অভিযোগ করত তৃণমূল। আবার উপ রাষ্ট্রপতি হিসাবে ধনকড় ইদানীং যে মন্তব্য করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করছেন বিরোধীরা। অর্থাৎ এহেন ধনকড় নিজেই সংসদীয় পদের গরিমা রাখছেন না বলে অভিযোগ।

সেই ধনকড়ের সঙ্গে সাক্ষাতে দেবের সুখানুভূতি তাই জোড়াফুলের কেউ কেউ আড় চোখে দেখছেন। এমনিতে তৃণমূলের মধ্যে জল্পনা রয়েছে যে চব্বিশের লোকসভা ভোটে দেব আর প্রার্থী হতে নাও চাইতে পারেন। তা ছাড়া একটা ব্যাপার অনেকের নজর কেড়েছে। সম্প্রতি গরু পাচার মামলার সূত্রে দেবকে জেরার জন্য নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সেই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে প্রকাশ্যে চোর ইত্যাদি বলে সমালোচনা করেছিলেন। কিন্তু তার পরেও নীরব ছিলেন দেব।

পর্যবেক্ষকদের কারও কারও মতে, রাজনীতি সম্ভাবনার খেলা। বহু সময়ে আপাতভাবে যা দেখতে পাওয়া যায়, তার তলায় অনেক স্তর থাকে। দেবের (MP Dev) এই সাক্ষাতের আড়ালে কোনও স্তর থাকলে তাও একদিন স্পষ্ট হয়েই যাবে।

আরও পড়ুন: বিরোধী জোটের ‘ইন্ডিয়া’র নামকে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা মোদীর


```