Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এভারেস্টের নতুন উচ্চতা! কতটা বদল, আজই যৌথভাবে ঘোষণা করল নেপাল-চিন

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের উচ্চতা নাকি ক্রমেই বাড়ছে। এ নিয়ে আলোচনা ও চর্চা অনেক দিনের। শেষমেশ আজ, মঙ্গলবার নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডুপোস্টের তরফে জানা গেল, নেপাল এবং চিনের যৌথ সাংবাদিক সম্মলনে স্থির হয়েছে এভারেস্টে

এভারেস্টের নতুন উচ্চতা! কতটা বদল, আজই যৌথভাবে ঘোষণা করল নেপাল-চিন

শেষ আপডেট: 8 December 2020 09:19

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের উচ্চতা নাকি ক্রমেই বাড়ছে। এ নিয়ে আলোচনা ও চর্চা অনেক দিনের। শেষমেশ আজ, মঙ্গলবার নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডুপোস্টের তরফে জানা গেল, নেপাল এবং চিনের যৌথ সাংবাদিক সম্মলনে স্থির হয়েছে এভারেস্টের নতুন উচ্চতা। ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাত .৮৬ মিটার উঁচু হয়েছে শৃঙ্গটি। গতকাল, সোমবারই নেপালের জমি সংস্কার মন্ত্রী পদ্মা আরিয়াল বলেছিলেন, “মঙ্গলবার নেপাল ও চিন যৌথ ভাবে এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করবে। এর পরে নেপালের সমীক্ষকদলের তত্ত্বাবধানে একটি সাংবাদিক বৈঠকও করা হবে।" আজ দুপুরে সেই বৈঠকেই জানা গেল এভারেস্টের নতুন উচ্চতা।  চিনের সংবাদমাধ্যম 'পিপলস ডেইলি'-ও এই খবর ঘোষণা করেছে টুইট করে। https://twitter.com/PDChina/status/1336227994839339008 ২০১৯ সালে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন নেপাল সফরে এসেছিলেন, তখনই মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপার প্রক্রিয়া আলোচিত হয়েছিল। এর পরে এই কাজে একসঙ্গে যোগ দেয় নেপাল ও চিন। এ বছর কিছু দিন আগেই উচ্চতা মাপার এই কাজ শেষ হয়। তবে তার পর থেকে ঘোষণা করা হয়নি কিছু।
আরও পড়ুন: পেটের টানে প্রাণের ঝুঁকি! তাই প্রত্যন্ত হিমালয়ে শেরপা শিশুদের স্কুল গড়েছেন ২১ বার এভারেস্ট ছোঁয়া আপা
এভারেস্টের উচ্চতা প্রথম বার মাপা হয়েছিল ১৮৫৫ সালে। আর এই কাজে গর্বের সঙ্গে জড়িয়ে আছে এক বাঙালির নাম। গণিতবিদ রাধানাথ শিকদার। ১৮৪৯ সাল থেকে এ কাজ শুরু করেছিলেন তিনি। ৬ বছর ধরে কাজ করার পরে জানা যায়, এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২ ফুট, বা ৮৮৪৮ মিটার।
আরও পড়ুন: তাতছে বিশ্ব, গলছে বরফ! এভারেস্টের হিমবাহ সরতেই উন্মুক্ত বহু অভিযাত্রীর দেহ!

এর পরে এভারেস্টের উপর দিয়ে বয়ে গেছে বহু ঝড়। লক্ষাধিক অভিযাত্রীর পা পড়েছে সেখানে। জমেছে বহু বর্জ্য। শুধু তাই নয়, ২০১৫ সালের ভয়ানক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চলকেই। তার পর থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন হিমালয়ের শৃঙ্গগুলির উচ্চতায় বদল আসতে পারে। এভারেস্ট নিয়েও বারবার আলোচনা ও বিতর্ক হয়েছে।

আরও পড়ুন: শুধু সর্বোচ্চ চুড়োই নয়, এভারেস্ট যেন সর্বোচ্চ ডাস্টবিনও

এবার অবসান হল সে সবের। আজ আত্মপ্রকাশ করল সাগরমাতার নতুন উচ্চতা।


```