Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ময়নাগুড়িতে দেড় বছরের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা! নদীতে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিল দুই ছাত্রী

অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী।

ময়নাগুড়িতে দেড় বছরের সন্তানকে তিস্তায় ফেলে দিল মা! নদীতে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিল দুই ছাত্রী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অভাবের তাড়নায় গর্ভের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। ঝাঁপ দিয়ে সেই শিশুকে বাঁচাল দুই কিশোরী। এই ঘটনায় শোরগোল পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

ময়নাগুড়ির মরিচবাড়ির বাসিন্দা বিপুল বাউলির সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয়েছিল সীমা বাউলির। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। তারমধ্যেই ফুটফুটে সন্তানের জন্ম। অভিযোগ সীমা বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। স্বামী-সন্তানকে ছেড়ে একবার গ্রাম ছাড়ার পর ফের সালিশি সভা বসিয়ে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পারিবারিক অশান্তি নিত্যসঙ্গী হয়ে উঠেছিল।

অভিযোগ, তারই জেরে দেড় বছরের শিশুটিকে রবিবার তিস্তার জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সীমা। তখনই ত্রাতা হয়ে আসে ক্লাস নাইনের দুই ছাত্রী। বর্ষার ভয়ঙ্কর তিস্তায় শিশুটিকে ডুবতে দেখে দৌড়ে যায় তারা। কোনওক্রমে উদ্ধার করে শিশুটিকে। এই খবর ছড়িয়ে পড়তেই পল্লবী আর মল্লিকাকে নিয়ে মেতে ওঠেন গ্রামের মানুষ।

অভিযুক্ত মা জানান, দু-দিন খেতে দিতে পারেননি বাচ্চাকে। রাগে-দুঃখে সন্তানকে ফেলে দিতে গিয়েছিলেন নদীতে। তবে ফেলে দেননি। ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের সঙ্গেই কথা বলে। ঝগড়া ভুলে সন্তানকে বড় করার কথা দিয়েছেন দুজনেই। 
 


```