Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘পেনশন দাও’— না বলায় মাকে নৃশংস খুন, ছেলেকে আজীবন কারাদণ্ডের নির্দেশ

২০২৩ সালের মে মাস। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের শ্রমিক আবাসন কেঁপে উঠেছিল রক্তাক্ত খুনে। 

‘পেনশন দাও’— না বলায় মাকে নৃশংস খুন, ছেলেকে আজীবন কারাদণ্ডের নির্দেশ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 September 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: পেনশনের টাকার জন্য মাকে খুন করেছিল ছেলে। দুই বছর লম্বা বিচার প্রক্রিয়ার পর অবশেষে জলপাইগুড়ি (Jalpaiguri আদালতের রায়— যাবজ্জীবন কারাদণ্ড।

২০২৩ সালের মে মাস। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের শ্রমিক আবাসন কেঁপে উঠেছিল রক্তাক্ত খুনে। অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না (৭০) থাকতেন ছোট ছেলের সঙ্গে। সেই সময় হঠাৎই হাজির বড় ছেলে বিজয় পান্না। মায়ের কাছে পেনশনের টাকা দাবি করেন তিনি। বৃদ্ধা দিতে রাজি না হওয়াতেই নেমে আসে নৃশংসতা। অভিযোগ, মাথায় আঘাত করে খুন করেন মা-কে।

এর পরেই থানায় FIR দায়ের করেন ছোট ছেলে সুনীল পান্না। পুলিশ গ্রেফতার করে বড় ভাই বিজয়কে। শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া। এ দিন জলপাইগুড়ি ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক স্বাতী মুখোপাধ্যায় রায় শোনান।

সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ জানান, দশ জনের সাক্ষ্য আর একাধিক প্রমাণের ভিত্তিতেই আদালত দোষীসাব্যস্ত করেছে বিজয়কে। রায়— যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক।

চা বাগান চত্বরের মানুষজনের কথায়, “পেনশনের টাকার জন্য ছেলে মাকে খুন করেছিল, সে অপরাধের শাস্তি অবশেষে মিলল।”


```