Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে দেশরাজকে দেখেই চিনতে পারলেন ঈশিতার মা ও ভাই, অভিযুক্তের ফাঁসি চাইলেন

জেল থেকে বেরিয়ে কন্যাহারা মা কুসুম বললেন, "ওকে চিনেছি। ১০০ শতাংশ চিনেছি। কোনও ভুল হয়নি।" বলতে বলতেই চোয়াল শক্ত হয় কুসুমের।

জেলে দেশরাজকে দেখেই চিনতে পারলেন ঈশিতার মা ও ভাই, অভিযুক্তের ফাঁসি চাইলেন

ইশিতার বাবা ও মা

শেষ আপডেট: 3 September 2025 19:58

কাজল বসাক, নদিয়া 

নদিয়ার কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে সনাক্ত করার জন্য ঈশিতার মা কুসুম মল্লিক ও ভাইকে বুধবার নিয়ে আসা হয় কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। দেশরাজকে দেখা মাত্র চিনতে পেরেছেন ঈশিতার মা ও ভাই।

জেল থেকে বেরিয়ে কন্যাহারা মা কুসুম বললেন, "ওকে চিনেছি। ১০০ শতাংশ চিনেছি। কোনও ভুল হয়নি।" বলতে বলতেই চোয়াল শক্ত হয় কুসুমের। বলেন," আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে যে এমন করে গুলি করে মারল তার সাজা চাই। পুলিশ তার কাজ করেছে। পালিয়ে বাঁচতে পারেনি ও। এখন আদালতের কাছে আমার একটাই আর্জি, ফাঁসি হোক দেশরাজের।"

গত ২৫ অগস্ট  কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে অভিযুক্ত দেশরাজ। বেরিয়ে যাওয়ার সময় সামনে পড়ে যান ঈশিতার মা ও ভাই। তখন তাঁদের লক্ষ্য করেও গুলি চালায় অভিযুক্ত। কিন্ত গুলি না বেরোনোয় বেঁচে যান তারা। এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েই উত্তরপ্রদেশে গা ঢাকা দেওয়ার জন্য ট্রেনে ওঠে দেশরাজ। শেষরক্ষা হয়নি। উত্তরপ্রদেশের সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করে রাজ্য পুলিশের বিশেষ টিম।

দেশরাজকে সনাক্ত করতে বুধবার কৃষ্ণনগর সংশোধনাগারে নিয়ে আসা হয় ঈশিতার মা ও ভাইকে । সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তকে সনাক্ত করেন তাঁরা।


```