Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৩৯টিই 'স্বচ্ছ' ভারতে

দ্য ওয়াল ব্যুরো: বাতাসে দূষণের মাত্রা বাড়ছে হুহু করে। কালো ধোঁয়ায় ঢাকছে শহরগুলো। বিশ্বের সবচেয়ে দূষিত (polluted )দেশগুলির তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। স্বচ্ছ ভারতে স্বচ্ছ বাতাস পিছু হঠছে ক্রমাগত। যদিও গত বছরের তুলনায় দূষণের মাত্রা সামা

বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৩৯টিই 'স্বচ্ছ' ভারতে

শেষ আপডেট: 14 March 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো: বাতাসে দূষণের মাত্রা বাড়ছে হুহু করে। কালো ধোঁয়ায় ঢাকছে শহরগুলো। বিশ্বের সবচেয়ে দূষিত (polluted )দেশগুলির তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। স্বচ্ছ ভারতে স্বচ্ছ বাতাস পিছু হঠছে ক্রমাগত। যদিও গত বছরের তুলনায় দূষণের মাত্রা সামান্য হলেও কমেছে, তবে তা WHO-এর দেওয়া সহনমাত্রা (permissible range) থেকে ১০ গুণ বেশি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের(City) মধ্যে ৩৯টিই ভারতের। আশঙ্কার কথা, তালিকায় উপরের সারিতেই রয়েছে কলকাতা।

সম্প্রতি সুইস সংস্থা আইকিউএয়ার (IQAir) একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ভারতে(India) বাতাসে দূষণের মাত্রা (PM) প্রতি ঘনমিটারে ৫৩.৩ মাইক্রোগ্রাম। তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার চাদ।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি দেশের তালিকায় রয়েছে, চাদ প্রজাতন্ত্র, ইরাক, পাকিস্তান, বাহরিন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, ভারত, মিশর এবং তাজাকিস্তান।

দূষণের তালিকায় ভারতের ছ’টি মেট্রো শহর রয়েছে। দেশে দিল্লির পরেই সবচেয়ে দূষিত শহর কলকাতা। চেন্নাইয়ে দূষণ থাকলেও তুলনামূলকভাবে সবচেয়ে পরিষ্কার দক্ষিণের এই শহর। তথ্য বলছে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে ২০১৭ সালের পর থেকে দূষণের মাত্রা বেড়েছে।

রিপোর্ট বলছে, দিল্লি এখন আর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হয়েছে আফ্রিকার চাদ প্রজাতন্ত্রের এনজামেনা। নয়াদিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। শহরের নিরিখে পাকিস্তানের লাহোর এবং চীনের হোতান সবচেয়ে দূষিত শহর। তারপরে রাজস্থানের ভিওয়াদি এবং চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।

প্রসঙ্গত, বিশ্বের ১৩১টি দেশের থেকে ৩০ হাজারের বেশি তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয়েছে।

ফের কর্মী ছাঁটাই মেটায়! ১০ হাজার কর্মীর চাকরি যেতে চলেছে, চার মাসে দ্বিতীয়বার


```