Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: বাংলায় এখনও পর্যন্ত মৃত ভোটার ১৮ লক্ষের বেশি, পরিসংখ্যানে সন্তুষ্ট নয় কমিশন

কমিশনের ওই সূত্র‌ই জানাচ্ছে, এই সংখ্যাই অন্তিম নয়, যতক্ষণ না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা (মৃত ভোটারের সংখ্যা) বলা সম্ভব নয়।

SIR: বাংলায় এখনও পর্যন্ত মৃত ভোটার ১৮ লক্ষের বেশি, পরিসংখ্যানে সন্তুষ্ট নয় কমিশন

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 November 2025 21:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার (Voter List) নিবিড় সংশোধনের কাজের প্রথম পর্যায় প্রায় শেষের পথে। অর্থাৎ গণনাপত্র বিলি, সংগ্রহ করা ও ডিজিটাইজ করার কাজ। সেই কাজ করতে গিয়েই সামনে আসছে মৃত ভোটরের সংখ্যা (Dead Voter)। শুক্রবার কমিশনের কাছে জমা পড়া সব গণনাপত্র খতিয়ে দেখার পর জানা গিয়েছিল মোট মৃত ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৫ লক্ষের কিছু বেশি। একদিনের মধ্যেই সেই সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় তিন লক্ষ।

শনিবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত সিইও দফতর (West Bengal SIR) সূত্রে পাওয়া খবর অনুযায়ী এ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত ভোটার পাওয়া গিয়েছে ১৮ লক্ষ ৭০ হাজার। তবে কমিশনের ওই সূত্র‌ই জানাচ্ছে, এই সংখ্যাই অন্তিম নয়, যতক্ষণ না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা (মৃত ভোটারের সংখ্যা) বলা সম্ভব নয়। তবে সংখ্যা যে বাড়বে সেটা নিশ্চিত।

কমিশন সূত্রে আর‌ও খবর, এদিন (শনিবার) পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৮০ হাজার ভোটারের কোন‌ও হদিস পাওয়া যায়নি। পাশাপাশি অন্যত্র চলে গিয়েছেন বা ঠিকানা পাল্টেছেন এমন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৮২ হাজার। ডুপ্লিকেট ভোটার ৭৭,৫৬৫ জন।

সবমিলিয়ে শনিবার পর্যন্ত সন্দেহজনক(Dubious) ভোটারের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা হল ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর।‌ সেই হিসাবে আর মাত্র ৫ দিন বাকি। কিন্তু মৃত বা ডুপ্লিকেট, অথবা অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা হিসাবে প্রাথমিকভাবে যে সংখ্যা ধরা হচ্ছিল, বর্তমান পরিসংখ্যান তার ধারে কাছেও যাচ্ছে না।

তাই কমিশনের সঙ্গে জড়িত কেউ কেউ মনে করছেন এক্ষেত্রে জেলা স্তরে কোথাও কোন‌ও গোলযোগ হলেও হতে পারে। তাই কি এই শেষ পর্বে এসে নতুন করে এতজন অবজার্ভার নিয়োগ করল কমিশন? এই আলোচনা সব মহলে।


```