Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কে-টু শৃঙ্গ আরোহণে গিয়ে মৃত কানাডার পর্বতারোহী

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ কে-টু আরোহণ করতে গিয়ে মৃত্যু হল কানাডার এক পর্বতারোহীর। পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ট্যুরিজ়মের তরফে শনিবার নিশ্চিত করা হয়েছে, ৮৬১১ মিটার উঁচু এই শৃঙ্গ আরোহণ করতা গিয়ে ক্যাম্প টু থেকে ক্য

কে-টু শৃঙ্গ আরোহণে গিয়ে মৃত কানাডার পর্বতারোহী

শেষ আপডেট: 8 July 2018 08:11

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ কে-টু আরোহণ করতে গিয়ে মৃত্যু হল কানাডার এক পর্বতারোহীর। পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ট্যুরিজ়মের তরফে শনিবার নিশ্চিত করা হয়েছে, ৮৬১১ মিটার উঁচু এই শৃঙ্গ আরোহণ করতা গিয়ে ক্যাম্প টু থেকে ক্যাম্প থ্রি আরোহণ করার পথে মন্ট্রিয়ালের অধিবাসী, ৫৩ বছরের অভিযাত্রী, পেশায় দমকল কর্মী, সার্জ ডেজ়ারিয়াল্টের তুষারসমাধি ঘটেছে। পর্বতারোহণ আয়োজক সংস্থা 'সামিট কারাকোরাম'-এর তরফে জানানো হয়েছে, অভিযাত্রীর দেহ খুঁজে পাওয়া গিয়েছে। বেসক্যাম্পে নামিয়ে আনা হয়েছে তাঁকে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। চিন ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কে-টু বহু দুর্ঘটনার জন্য বারবার শিরোনামে এসেছে। এ পর্যন্ত মাত্র ৩০৬ জন অভিযাত্রী এই শৃঙ্গ ছুঁয়েছেন। দুর্ঘটনায় মারা গিয়েছেন ৮০ জন।    

```