Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Weather: বর্ষা বিদায়ের শুরু বাংলায়, রাজ্যে হালকা কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনে

বাংলায় বর্ষা বিদায় শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গের অনেক জেলায় আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়া ও হালকা কুয়াশার সম্ভাবনা।

Weather: বর্ষা বিদায়ের শুরু বাংলায়, রাজ্যে হালকা কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনে

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 13 October 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়ার প্রাথমিক প্রভাব দেখা যাবে।

উত্তরবঙ্গে খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কখনও কখনও বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিও হতে পারে, তবে তা অল্প সময়ের জন্য সীমিত থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে, কখনও আংশিক মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে শহরে শুষ্ক আবহাওয়া স্থায়ী হতে শুরু করবে।

মৌসম ভবন জানাচ্ছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, ওড়িশা, সিকিম, তেলঙ্গানা, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ তামিলনাড়ু উপকূলের কাছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে।

এদিকে দক্ষিণ ভারতে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, পন্ডিচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০–৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বর্ষা বিদায়ের এই পর্যায় থেকে আগামী দু-তিন দিনে দেশের বিভিন্ন অংশে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।


```