Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি, গুমোট-প্যাচপ্যাচে গরমের দাপট বাড়বে, ফের তাপপ্রবাহের সতর্কতা

কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি, গুমোট-প্যাচপ্যাচে গরমের দাপট বাড়বে, ফের তাপপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের সতর্কতা (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 7 June 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে আগেভাগে বর্ষা ঢুকলেও আপাতত দক্ষিণে মৌসুমী বায়ু আসতে ঢের দেরি। বরং আগামী কয়েকদিন গরমে পুড়বে গোটা দক্ষিণবঙ্গ। সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেলে কলকাতা সহ দুই পরগনার কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল। মূলত স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকেই সাময়িক স্বস্তি মিলেছিল। তবে আবহবিদরা স্পষ্টই জানিয়েছিলেন, দক্ষিণবঙ্গে আগামী দু'দিনে আরও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তের আগে অস্বস্তি আরও বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গবাসীকে গরম ও অস্বস্তিতে নাজেহাল হতে হবে।

শনিবার থেকে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার  থেকে সোমবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। দক্ষিণের বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

শুক্রবার সন্ধের দিকে পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা সহ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশিক্ষণ স্বস্তি নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়াই ভোগাবে রাতে। সপ্তাহ শেষে গরম আরও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের। আগামী কয়েকটা দিন তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। শুক্রবার থেকে থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতায় নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই। ১২ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা খুব কম। আগামী বৃহস্পতিবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তারপর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামী বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গা ছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির তেমন পূর্বাভাস নেই।


```