Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বছরে ২০ লাখের বেশি লেনদেনে প্যান-আধার আবশ্যক, জানাল আয়কর বিভাগ, আর কী বদল, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি টাকার আদান-প্রদান (Money Transaction Rule) বন্ধ করতে এবার নতুন নিয়ম লাগু করল ভারত সরকার। সারা বছরে একটা নির্দিষ্ট পরিমাণের (Not more than 20 lakh) বেশি টাকা তুললে দিতে হবে জরিমানা। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট

বছরে ২০ লাখের বেশি লেনদেনে প্যান-আধার আবশ্যক, জানাল আয়কর বিভাগ, আর কী বদল, জেনে নিন

শেষ আপডেট: 18 July 2022 06:09

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি টাকার আদান-প্রদান (Money Transaction Rule) বন্ধ করতে এবার নতুন নিয়ম লাগু করল ভারত সরকার। সারা বছরে একটা নির্দিষ্ট পরিমাণের (Not more than 20 lakh) বেশি টাকা তুললে দিতে হবে জরিমানা।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নিয়মানুসারে, কেউ যদি বছরে ২০ লাখ টাকার বেশি জমা করতে চান, তাহলে তাঁকে তাঁর আধার ও প্যান কার্ডের সমস্ত তথ্য বিশদে প্রদান করতে হবে।

এর আগে এই টাকা আদান প্রদানের নিয়ম ছিল কেবল মাত্র দিনের হিসাবে। কোনও ব্যক্তি একদিনে ৫০,০০০ টাকার বেশি আদান প্রদান করলে তাঁকে প্যান ও আধার প্রদান করতে হত। বাৎসরিক আদান প্রদানের উপরে কোনও সীমা নির্ধারণ করা ছিল না।

কিন্তু নতুন নিয়ম অনুসারে, এক বা একাধিক ব্যাঙ্ক থেকে বছরে ২০ লাখ টাকার বেশি আদান প্রদান করতে হলে ব্যাঙ্কের কাছে সেই টাকা ট্রানজাকশনের ভিত্তিতে দিতে হবে আধার ও প্যান কার্ডের সমস্ত ডিটেল, যাতে ওই ব্যক্তিকে প্রয়োজনে খুঁজে বের করতে কোনও সমস্যাই না পড়তে হয় সরকারকে।

যাঁদের প্যান কার্ড নেই, তাদের প্রতিদিন ৫০,০০০ টাকার উপরে বা আর্থিক বছরে ২০ লক্ষের বেশি টাকা লেনদেন করার অন্তত সাত দিন আগে প্যানের জন্য আবেদন করতে হবে।

আয়কর বিভাগ, কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে চলে আসা আর্থিক জালিয়াতি, অবৈধ অর্থ লেনদেন এবং অন্যান্য অর্থ অপরাধের ঝুঁকি কমাতে নিয়মগুলি সংশোধন করেছে বলেই জানানো হয়েছে সরকারের তরফ থেকে৷

এমনকি পরিচিত আত্মীয়-স্বজনের মধ্যেও ২ লাখের বেশি নগদ টাকা আদান-প্রদান বৈধ নয়।

টাকা লেনদেনের ব্যাপারে সরকার যে গাইড লাইনগুলি এনেছে সে দেখে নেওয়া যাক এক নজরে:

  • ভারতের আয়কর আইন অনুসারে ২ লাখের বেশি নগদ লেনদেন নিষিদ্ধ।  উদাহরণস্বরূপ, আপনি যদি ৩ লক্ষ টাকার সোনার গয়না কেনেন, তাহলে আপনাকে অবশ্যই চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা দিতে হবে।
  • পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা নিতে বা দিতে গেলেও এই নিয়ম অনুসরণ করতে হবে।
  • এক দিনে, একজন ব্যক্তি ২ লক্ষের বেশি নগদ গ্রহণ নিতে পারবেন না, এমনকি নিকট আত্মীয়দের কাছ থেকেও না।
  • কোনও অনুষ্ঠানে উপহার হিসাবেও ২ লক্ষের বেশি অর্থ নিলে সেক্ষেত্রে প্রাপ্ত পরিমাণের সমান জরিমানা হতে পারে।
  • স্বাস্থ্যবিমার ক্ষেত্রে যে ১৫% কর ছাড় পাওয়া যায় তা কেবলমাত্র বিমার টাকা চেক বা ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে তবেই পাওয়া যায়। নগদে সেই টাকা দিলে কর ছাড় পাওয়া যাবে না।

নির্ঝঞ্জাট তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচন, চতুর্থ ও পঞ্চমে ঘটনার ঘনঘটা


```