Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোহনবাগানের ফুটবলার গোয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় কোনওক্রমে বাঁচলেন

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে মোহনবাগানের (Mohun Bagan) ফুটবলার গ্লেন মার্টিন্স (Glenn Martins)। তিনি আবার ভারতীয় দলেরও সদস্য। সুপার কাপ শেষে এই গোয়ানিজ ফুটবলার গোয়ায় নিজের রাজ্যে ফিরে গিয়েছেন। মারগাওয়ের রাস্ত

মোহনবাগানের ফুটবলার গোয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় কোনওক্রমে বাঁচলেন

শেষ আপডেট: 25 April 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে মোহনবাগানের (Mohun Bagan) ফুটবলার গ্লেন মার্টিন্স (Glenn Martins)। তিনি আবার ভারতীয় দলেরও সদস্য। সুপার কাপ শেষে এই গোয়ানিজ ফুটবলার গোয়ায় নিজের রাজ্যে ফিরে গিয়েছেন।

মারগাওয়ের রাস্তায় মার্টিন্সের গাড়ি দাঁড়িয়ে থাকা এক মালবাহী ট্রাককে ধাক্কা মারে। মার্টিন্সের সঙ্গে ছিলেন মুম্বই সিটি এফসি-র তারকা রউলিন বর্গেস। গাড়িটি চালাচ্ছিলেন ডেনিস বর্গেস। কিন্তু গাড়ির পিছনে বসেছিলেন আরও তিন ফুটবলার, জেসন ভাজ, মার্টিন্স ও মিরন বর্গেস।

গাড়ির ভিতরে থাকা প্রত্যেকেই আহন হন। তবে প্রত্যেককে হাসপাতালে ভর্তি করতে হয়নি। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত হয়েছেন জেসন ভাজ। তাঁকে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গলায় ও ঘাড়ে খুব চোট লেগেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি মাপুসা থেকে পাঞ্চির দিকে যাচ্ছিল। ডেলফিনোস মার্কেটের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে এই গাড়িটি। এরপরই স্থানীয়দের চেষ্টায় ফুটবলারদের গাড়ির বাইরে নিয়ে আসা হয়। তারপর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ফুটবলারদের।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা হচ্ছে ফুটবলাররা আদৌ মদ্যপ ছিলেন কিনা। সেটি হলে ক্লাবদের ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। জানানো হবে ফেডারেশনকেও। মার্টিন্স দোষী প্রমাণিত হলে তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার কথা বলা হতে পারে।

মোহন তারকা মার্টিন্সের মাথায় চারটি সেলাই পড়েছে। আগামী ৩ মে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে হয়তো এই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে জুয়ান ফার্নান্দোর দলকে।

এই দুর্ঘটনার ফলে দ্বিতীয় ডিভিশন আই লিগের ফাইনাল থেকে ছিটকে গেলেন জেসন। ইতিমধ্যেই মুম্বই সিটি এফসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে জেসনের। বর্তমানে তিনি ডেম্পোর সঙ্গে চুক্তিবদ্ধ। সেক্ষেত্রে ফাইনালে তাঁর নামা হবে না।

রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে, আইপিএলে ভাল খেলার পুরস্কার


```