Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোহনবাগানও চনমনে, গত ডার্বির মধুর প্রতিশোধ নিতে মরিয়া ফেরান্দো

দ্য ওয়াল ব্যুরো: গত ডার্বি ম্যাচের (derby) আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) চিন্তা ছিল অন্য। এএফসি কাপের মূলপর্বে যাওয়া নিয়ে চিন্তা ছিল দলের। সেই সমস্যা এবার কেটে গিয়েছে। রবিবার তাই অনেকটা ফুরফুরে মেজাজে খেলতে নামবে সবুজ ম

মোহনবাগানও চনমনে, গত ডার্বির মধুর প্রতিশোধ নিতে মরিয়া ফেরান্দো

শেষ আপডেট: 2 September 2023 15:43

দ্য ওয়াল ব্যুরো: গত ডার্বি ম্যাচের (derby) আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) চিন্তা ছিল অন্য। এএফসি কাপের মূলপর্বে যাওয়া নিয়ে চিন্তা ছিল দলের। সেই সমস্যা এবার কেটে গিয়েছে। রবিবার তাই অনেকটা ফুরফুরে মেজাজে খেলতে নামবে সবুজ মেরুন শিবির।

গত ডার্বি ম্যাচে হেরেছে মোহনবাগান (Mohun Bagan)। যুবভারতীর নায়ক ছিলেন সেদিন চেন্নাইয়ের তারকা নন্দকুমার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী মোহন শিবির। কোচ জানিয়ে দিয়েছেন, ‘প্রি-সিজনের ম্যাচ খেলছি এগুলি। তবে ছেলেরা টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছে। আমি অবশ্য এই নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। গত ডার্বি ম্যাচে হারের কথা ভুলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চাই। ছেলেরা নিজেদের সেরাটাই দেবে।’

এফসি গোয়ার বিরুদ্ধে হুগো বুমোসের ভুল পাস থেকে বল ধরে গোল করেন নোয়া। এবারও সেই একই ভুল হলে ইস্টবেঙ্গল তছনছ করে দেবে সবুজ মেরুন দূর্গ। সেই নিয়ে মোহন কোচ বলেন, ‘টানা খেললে এমন ভুল হতেই পারে, এটা খেলার অঙ্গ। তবে দেখতে হবে বারবার যেন একই ভুল না হয়। ফাইনালের খেলা আলাদা। আমাদের সম্প্রতি ফাইনাল জয়ের অভিজ্ঞতা রয়েছে, তাই সমস্যা হবে না।’ (Kolkata Derby)

কার্লোস ও ফেরান্দো, দু’জনেই বার্সেলোনার প্রাক্তনী। দুই স্প্যানিশ কোচই পাস নির্ভর ফুটবল খেলতে ভালবাসেন। তাঁদের কৌশল প্রায় একই, মাঝমাঠে বেশি পাস খেলে আক্রমণে ওঠা। মোহন শিবিরে দিমিত্রি, বুমোস, সাদিকু, কামিন্স, সকলেই মেজাজে রয়েছেন। আনোয়ার, অনিরুদ্ধ, শুভাশিসরাও ভাল খেলছেন রক্ষণে।

সবুজ মেরুন কোচ বলেছেন, ‘আমার দল ৫০ শতাংশ তৈরি রয়েছে। ছেলেরা ১০ দিনে মোট চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে। গত ডার্বিতে আমাদের চাপ ছিল। এবার সেটি নেই, তাই আমাদের কাছে সেটি সুবিধে। তবে ইস্টবেঙ্গল একটা ম্যাচও হারেনি, ওদের কোচ বেশ আত্মবিশ্বাসী। তাই লড়াই দু’দলের কাছে সহজ হবে না।’

রেফারিং নিয়ে কিছু বলতে চাননি কামিন্সদের হেডস্যার। জুয়ানের কথায়, ‘রেফারি নিয়ে আমি কী বলব, সেটি নিয়ে বলে শক্তি ক্ষয় করতে চাই না। তাঁর কাজ তিনি করবেন, আমাদের কাজ আমরা করব।’

মোহনবাগানকে ফের তছনছ করবেন, ছক কষে নিয়েছেন লাল-হলুদের হেডস্যার


```