Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শামির পাঁচ উইকেট, অশ্বিনের একটা, মোহালিতে ভারতের জয়ের লক্ষ্য ২৭৭

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত (India) শক্ত চ্যালেঞ্জের সামনে। মোহালিতে ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করতে পাঠায় অজিদের। ৫০ ওভারে তারা করেছে ২৭৬ রান। ২৭৭ রান করলে জিতবে ভারতীয়

শামির পাঁচ উইকেট, অশ্বিনের একটা, মোহালিতে ভারতের জয়ের লক্ষ্য ২৭৭

শেষ আপডেট: 22 September 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত (India) শক্ত চ্যালেঞ্জের সামনে। মোহালিতে ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করতে পাঠায় অজিদের। ৫০ ওভারে তারা করেছে ২৭৬ রান। ২৭৭ রান করলে জিতবে ভারতীয় দল।  

বিশ্বকাপের আগে তিনটি ওয়ান ডে ম্যাচকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ম্যাচে ভারতের বোলারদের দেখে নেওয়ার লক্ষ্যেই অধিনায়ক লোকেশ রাহুল আগে বোলিং নিয়েছেন। ভারতের হয়ে সফল বোলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami), তিনি পাঁচ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার শেষ চারটি উইকেট পড়েছে আট রানে। সৌজন্যে শামির দুরন্ত বোলিং।

অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৫২), স্টিভেন স্মিথ (৪১), জস ইংলিস (৪৫), মার্নাস লাবুশানে (৩৯), ক্যামেরন গ্রিন (৩১), মার্কাস স্তোইনিস (২৯)। অজিদের পক্ষে আশার কথা, দলের মিডলঅর্ডার ব্যাটাররা সবাই রান পেয়েছেন। চার রানের মাথায় মিচেল মার্শ শামির বলে শুভমনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তারপর দলকে টানেন অভিজ্ঞ ওয়ার্নার ও স্মিথ।

ভারতের হয়ে আগুনে স্পেল শামির। ৫১ রানে ৫ উইকেট পান। পাশাপাশি বুমরা, অশ্বিন, জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। জাদেজাও এক উইকেট নিয়েছেন। বরং এদিন শার্দূল বিনা উইকেটে ৭৮ রান দিয়ে একটিও উইকেট পাননি।

ভারতের ফিল্ডিং ভাল হয়নি। বিশেষ করে দলের অধিনায়ক তথা উইকেটরক্ষক কেএল রাহুল বেশ কয়েকটি রান আউট মিস করেন, এমনকী স্ট্যাম্পিংও মিস করেছেন বল ভাল করে গ্রিপ করতে না পারায়।

দেড়বছর পরে অশ্বিন ওয়ান ডে দলে ফিরলেন। অক্ষর প্যাটেল এশিয়া কাপে চোট পাওয়ায় তাঁর বদলে দলে এসেছেন অশ্বিন। বিশ্বকাপের কথা মাথায় রেখে অভিজ্ঞ তারকাকে দেখে নেওয়ার পালা চলছে। মোহালিতে মোট পাঁচ বার সাক্ষাৎ ঘটেছে দুই দলের। ভারত জিতেছে মাত্র একবার, বাকি চারবার জিতেছে অজিরা।

বারাণসী স্টেডিয়ামে শিবের ছায়া! ডুগডুগির মতো প্রেসবক্স, ফ্লাডলাইটে ত্রিশূল


```