Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীর বাজেট জিও-র ফ্রি প্ল্যানের মতো! প্রথমে স্বস্তি পরে অস্বস্তি! সংসদে অভিষেক

শুক্রবার এ ব্যাপারে সংসদে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের বাজেট কতখানি জনবিরোধী তা বোঝাতে শিল্পপতি মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিও-র প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মোদীর বাজেট জিও-র ফ্রি প্ল্যানের মতো! প্রথমে স্বস্তি পরে অস্বস্তি! সংসদে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।

শেষ আপডেট: 7 February 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের এবারের বাজেটে আয়কর থেকে অব্যাহতি দিয়েছে মোদী সরকার। শুক্রবার এ ব্যাপারে সংসদে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের বাজেট কতখানি জনবিরোধী তা বোঝাতে শিল্পপতি মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিও-র প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, "কেন্দ্রের এই বাজেট হাফ ডেলিভারির মতো! যা গ্রাহকের কাছ পর্যন্ত পৌঁছয় না! পুরোটাই মরীচিকা!"

কীরকম, তা বোঝাতে এরপরই জিও টেলিকম সংস্থার প্রসঙ্গ টেনে আনেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, "জিওর ফ্রি ডেটা প্ল্যানস একসময় কোটি কোটি গ্রাহককে আকর্ষিত করেছিল। এখন জিও সেই ফ্রি প্ল্যান তুলে দেওয়ায় মোবাইলের সংযোগ টিকিয়ে রাখাটাই গ্রাহকদের অনেকের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে!"

এরপরই কেন্দ্রের আয়কর ছাড়ের প্রসঙ্গে ফিরে অভিষেক বলেন, "বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা আয় পর্যন্ত করে ছাড় দেওয়া জিও-র ওই ফ্রি প্ল্যানের মতো। কিন্তু যে ১২ লাখ টাকা রোজগার করে তার সারা বছর শুধু জিএসটি মেটাতেই চলে যাবে ৯৮ হাজার টাকা!" অর্থাৎ খালি চোখে যেটা ছাড় মনে হচ্ছে, সেটা ছাড় নয়!

ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক। ব্যাঙ্গের সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বাস্তব থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সারচার্জ, টোলট্যাক্স, সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স তো আছেই, ওষুধ থেকে গ্যাস, বাটার থেকে ঘি, পোশাক থেকে মুভিজ প্রতিটি ক্ষেত্রে জিএসটি বসিয়ে দিয়েছে কেন্দ্র। কিনতে গেলেও ট্যাক্স দিতে হবে, বিক্রি করতে গেলেও ট্যাক্স, ট্যাক্সের ওপর ট্যাক্স!"

টেনে এনেছেন আমির খানের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসের প্রসঙ্গও। অভিষেকের কথায়, "ব়্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করে আমির খান খাতায় কলমে দেখিয়ে দিযেছিলেন পুঁথিগত বিদ্যার পিছনে না দৌড়ে নিজেকে সময়ের উপযোগী করে তুলতে পারলে চাকরি তোমার পিছনে ছুটবে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত ছিল স্কুল প্রিন্সিপাল ভাইরাসের। কেন্দ্রের ভূমিকা ওই প্রিন্সিপালের মতো!" 


```