Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মোদীর কীর্তন, শাহের তিলক, লঙ্গরখানায় রাহুলের পরিবেশন, ভোটের মন ছুঁতে ধর্মই হাতিয়ার

দ্য ওয়াল ব্যুরো: জিপসি বাজিয়ে সন্ত রবিদাসের জন্মজয়ন্তী উদযাপনে কীর্তনে তাল মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপালে তিলক কেটে পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দিয়ে অমিত শাহ জানান দিলেন, স্ট্যাচু অফ ইকুয়ালিটি অর্থাৎ রামাণুচার্যের প্রকাণ্ড মূর্তি উন্ম

মোদীর কীর্তন, শাহের তিলক, লঙ্গরখানায় রাহুলের পরিবেশন, ভোটের মন ছুঁতে ধর্মই হাতিয়ার

শেষ আপডেট: 16 February 2022 07:32

দ্য ওয়াল ব্যুরো: জিপসি বাজিয়ে সন্ত রবিদাসের জন্মজয়ন্তী উদযাপনে কীর্তনে তাল মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপালে তিলক কেটে পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দিয়ে অমিত শাহ জানান দিলেন, স্ট্যাচু অফ ইকুয়ালিটি অর্থাৎ রামাণুচার্যের প্রকাণ্ড মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন যুগত্তীর্ণ কাজ সেরে ফেলেছেন। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি গুরুদ্বারের লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন। ভোট চলছে উত্তরপ্রদেশে। চার দিন বাদে ভোট পাঞ্জাবে। মোদী-শাহের দল উত্তরপ্রদেশের ক্ষমতায় আর রাহুলের পার্টি পাঞ্জাবের। দুই দলের তিন নেতা মন দিয়েছেন ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে। তাতে ধর্মীয়, জাতিগত পরিচিতি সত্ত্বাকেই প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরলেন তাঁরা। অনেকের মতে, লখনউ দখল করতে যখন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ভাবে কীর্তন গাইতে বা তিলক কাটতে হয়, তাহলে বুঝতে হবে, উন্নয়নের ইস্যু সেখানে দূর গ্রহের বস্তু। রাহুল গান্ধীও কম যান না। পাঞ্জাবের ভোটকে পাখির চোখ করে গুরুদ্বারে চাপাটি বিলি করলেন তিনি। প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশে বিজেপি আর পাঞ্জাবে কংগ্রেস কি তাহলে চাপে পড়েছে? এদিন দিল্লির করোল বাগে শ্রীগুরু রবিদাস আশ্রমে প্রার্থনা ও কীর্তনের অনুষ্ঠান ছিল। মাঘ পূর্ণিমায় প্রতি বছরই সন্ত রবিদাসের জন্ম জয়ন্তী পালন করে রবিদাস বিশ্রাম ধাম। দেখা গেল বাজনার তালে তালে কীর্তনে সুর মেলাচ্ছেন মোদী। ভিডিওতে ধরা পড়েছে সবটাই। https://twitter.com/narendramodi/status/1493808509464772611?s=20&t=JYm14b51ON-J-YeeCy5CPA এদিন সকালে করোল বাগ যাওয়ার আগে টুইট করে মোদী জানান, তাঁর সরকার সন্ত রবিদাসের দেখানো পথে চলছে। সাম্য, ন্যায়বিচার এবং সহমর্মিতার ভিত্তিতে এক সমাজ গঠনের তিনি ছিলেন প্রবক্তা। ভবিষ্যতেও তাঁর পথ অনুসরণ করে চলা হবে। https://twitter.com/AmitShah/status/1491072271297187844 অনেকের মতে, এসবই উত্তরপ্রদেশের দলিত মন পাওয়ার চেষ্টা। এমনিতে বিজেপির বিরুদ্ধে রাজনীতিতে ধর্মকে মিশিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। তা ছাড়া ভোটের সাজকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন মোদী। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাথায় ব্রহ্মকমল টুপি পড়েছিলেন প্রধানমন্ত্রী। যা আসলে উত্তরাখণ্ডের প্রতীক। ইতিমধ্যেই সেই রাজ্যে ভোট হয়ে গিয়েছে। এবং শেষ দিনের প্রচারে ওই টুপি পড়েই বিজেপির মঞ্চ থেকে বক্তৃতা করেছিলেন মোদী। রাহুলও সম্প্রতি হরিদ্বারের গঙ্গার ঘাটে সন্ধ্যারতি করেছিলেন। সেদিন আবার স্ট্যাচু অফ ইকুয়ালিটি উদ্বোধনের আগে পুজোয় বসেছিলেন মোদী। https://twitter.com/RahulGandhi/status/1493834808862019587 সব মিলিয়ে কর্মসংস্থান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি—এসবকে সরিয়ে সামনে এগিয়ে আসছে ধর্মই। পর্যবেক্ষকদের মতে, বিজেপির পাশাপাশি কংগ্রেসও সেই পথে হাঁটছে। তবে কিছুটা নরম ভঙ্গিতে।

```