Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Mobile library: রাস্তার মাঝেই লাইব্রেরি! ইচ্ছে হলেই ঢুঁ মারতে পারেন চলমান গ্রন্থাগারে

দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে ঘুরতে বই পড়ার স্বাদ নিতে চান? এই লাইব্রেরি (Mobile library) একদিন পৌঁছে যেতে পারে আপনার মহল্লাতেও! শুনতে অবাক লাগলেও শহরের বুকে এমনই একটি ভ্যান (Mobile library) ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে বইয়ে ঠাসা। আপনি সময় কর

Mobile library: রাস্তার মাঝেই লাইব্রেরি! ইচ্ছে হলেই ঢুঁ মারতে পারেন চলমান গ্রন্থাগারে

শেষ আপডেট: 13 May 2022 12:51

দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে ঘুরতে বই পড়ার স্বাদ নিতে চান? এই লাইব্রেরি (Mobile library) একদিন পৌঁছে যেতে পারে আপনার মহল্লাতেও!

শুনতে অবাক লাগলেও শহরের বুকে এমনই একটি ভ্যান (Mobile library) ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে বইয়ে ঠাসা। আপনি সময় করে ভ্যানের মধ্যে ঢুকে পড়ে ফেলতে পারেন আপনার পছন্দের লেখা!

কোথায়? বর্তমানে এই ভ্যানটি রোজ আপনি দেখতে পাবেন ইকো পার্কের (Eco Park) চার নম্বর গেটের সামনে। ২২ ফুটের লম্বা এই ভ্রাম্যমাণ ভ্যান। কী আছে ভ্যানের মধ্যে? ৩০০টির বেশি বই জায়গা পেয়েছে এই ভ্যানের মধ্যে।

একটি প্রকাশক সংস্থার উদ্যোগেই ঘুরছে এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটি। এই সংস্থার ডিরেক্টর নীতিন গুপ্ত বলেন, "আমরা এখন এই গাড়িটি দিনে ছয়দিন ইকো পার্কের সামনে রাখছি। দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত। শুধুমাত্র সোমবার গাড়িটি থাকে না। যেহেতু ওইদিন ইকো পার্ক বন্ধ থাকে।"

পর্ণ ছবির গালিচা বেয়ে বিগ বস ছুঁয়ে বলিউড, এখন তিন সন্তানের দাপুটে মা সানি লিওন!

তিনি আরও জানান, "আগে আমরা শুধুমাত্র বিভিন্ন প্রদর্শনীর মাঠে এই ভ্যান নিয়ে যেতাম। সেখান থেকে ব্যাপক সাড়া মেলার পরই ইকো পার্কের সামনে এই ভ্যান নিয়ে রাখার ভাবনা শুরু হয়। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

ভ্যানের মধ্যে নিজস্ব ইনভেন্টর সিস্টেম আছে। আপনার মোবাইল চার্জ দিতেও পারবেন আপনি এই ভ্যানের মধ্যেই। এর মধ্যে আছে অনেকগুলি র‍্যাক। যার মধ্যে সজ্জিত আছে নানান স্বাদের বই। মানুষ এই বই কিনতেও পারেন আবার ধারও নিতে পারেন। ৫০০ টাকার বার্ষিক ফি দিয়ে এই লাইব্রেরিতে মেম্বার হতে পারবেন আপনিও।

কাঁচা মাংস থেকে হচ্ছে পরজীবীর সংক্রমণ, বিরল চোখের রোগে আক্রান্ত বহু


```