
শেষ আপডেট: 22 August 2022 02:06
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপয়েন্টমেন্ট (Appointment) ছাড়া দেখতে রাজি হননি চিকিৎসক (Doctor)। সেই রাগেই চিকিৎসককে সটান চড় (Hits) মেরে বসলেন মন্ত্রীকন্যা (minister's daughter)। ভিডিওতে ধরা পড়ল পুরো ঘটনা। মেয়ের কীর্তির জন্য শেষমেষ ক্ষমা (apology) চাইতে হল 'মুখ্যমন্ত্রী' (Chief Minister) বাবাকে।
ঘটনাটি ঘটেছে মিজোরামের (Mizoram) রাজধানী আইজলে। জানা গেছে, আইজলের একটি ক্লিনিকে ত্বকের চিকিৎসার জন্য গিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মেয়ে মিলারি ছাংতে। কিন্তু অন্য রোগীদের পেরিয়ে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া মাত্রই ওই চিকিৎসক সটান জানিয়ে দেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রোগী দেখবেন না তিনি। ব্যস, চিকিৎসকের ধৃষ্টতা সহ্য হয়নি মন্ত্রীকন্যার। মিলারি এগিয়ে গিয়ে সটান থাপ্পড় মেরে বসেন ওই চিকিৎসককে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। ঘটনাটি ভিডিও কয়েকদিন আগেই ভাইরাল হয় ইন্টারনেটে। তারপর থেকেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর মেয়ে বলেই কি একজন চিকিৎসকের সঙ্গে এমন আচরণ করতে পারেন তিনি, উঠেছে সেই প্রশ্ন। ঘটনার প্রতিবাদে গতকাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মিজোরাম শাখার সদস্য চিকিৎসকরা কালো ব্যাজ পরে পরিষেবা দিয়েছেন।
এরপরেই ক্ষমা চাইতে একপ্রকার বাধ্য হন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি হাতে লেখা চিঠি পোস্ট করেন তিনি। সেখানে মেয়ের দুর্ব্যবহারের জন্য জনসাধারণের কাছে ক্ষমা চান তিনি। তিনি আরও জানান, তাঁর মেয়ের আচরণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
‘এখনও আমাকে মনোনীত করছে!’ ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি কঙ্গনার